Poetry

এথিনার প্রেম

October 19, 2026

12 views

তোমার কাছে যাওয়ার তীব্র আকাঙ্খার আবেগ,

পথের মাঝে এথিনার বাধা দেওয়া।

এথিনার সাথে কি জেতা যায় বলো?

তার হাতে তলোয়ার নাই,

শুধু ঠোঁটের কথা দিয়েই যুদ্ধ জয় করে সে।

এথিনাকে হারিয়ে তোমার কাছে ফিরে গেলেও,

তুমি কি আমায় মেনে নিবে?

নাকি সন্দেহ করিবে আমার ভালোবাসায়?

প্রাক্তনের কাছে ফিরে যাওয়া বুদ্ধিমান এর কাজ নহে,

যে প্রাক্তন নিজেই সরে গেছে সময়ের সাথে।

তার কাছে যাওয়া মানে নিজের অস্তিত্ববিলীন করা।

কানের কাছে ফিসফিস করে ভবিষ্যত দেখায় এথিনা।

এথিনার যুক্তি ও দেখানো ভবিষ্যৎ এতোই তীব্র,

যেখানে ফিরে যাওয়ার আকাঙ্খাও দুর্বল হয়ে পড়ে।

সাময়িক সুখ হয়তো পাবো তোমার মাঝে,

তবে নিজেকে হারানোর বেদনাও পেতে হবে।

এথিনা তখন হয়তো আমাকে আর পথ দেখাবে না,

তোমাকে নিয়ে চলতে হবে অদূর মরুভূমির পথ।

সেখানে তুমি হারিয়ে গেলেও,

এথিনা আর পথ দেখাবে না।

আমার অন্তরে এথিনা ভয় চেপে দিয়েছে,

তোমার থেকে দূরে রেখেছে।

হয়তো এই ভয়টাই আমার অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে।

#এথিনার_প্রেম

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 19 hours ago First reader

    প্রেমে কি আসলে প্রাক্তন বলে কিছু আছে! জীবন থেকে অনেকে হারিয়ে যায় কিন্তু হৃদয় থেকে কি কেউ হারায়!!!! যদি হারা তবে মনে পড়ে কেন!!! কেউ মুছে যায় না। কিচ্ছু না....

    • Rudro Siyam 2 hours ago

      তবে এথিনা আছে যে সঠিক পথ দেখাবে আবেগে ভেসে দিতে দিবে না