Story

পদ্মফুল

October 20, 2026

24 views

প্রায় ৫ বছর পর গ্রামে ফিরছি সাথে বিয়ে করা নতুন বউ | যাচ্ছি নানীর বাড়ি | সাথে গাড়ি আছে | পাশে নিতু | নিতু বসে আছে পাশাপাশি | আমি তাকিয়ে আছি গাড়ির জানালা দিয়ে বাইরে আর ভাবছি ৫ বছর আগের কথা....

৫ টা বছর লাগলো আমার নিজেকে উন্নত করতে, আচ্ছা! সে কি কেমন আছে? সে কি বিয়ে করে ফেলেছে | এখনো কী বাচ্চাদের মতো আচরন করে নাকি ম্যাচুয়েড হয়ে গেছে?

এসব ভাবছি তখন নিতু আমার হাতের ওপর হাত রাখলো | আমি নিজের হাত সড়িয়ে নিলাম | এসব আমার পছন্দ না | কেউ গায়ে হাত দিলে ভালোলাগে না | নিতু অবশ্য এটাকে নেগেটিভভাবে নিবে | ভাববে আমি তাকে অপছন্দ করি |

নিতুর দিকে তাকালাম | চোখে কাজল দেওয়া লম্বা ঘন-কালো শ্যামলা মেয়েটা বসে আছে শাড়ি পড়ে | ভাবতেই অবাক লাগে এ মেয়েটা আমার বউ | যার সাথে বিয়ের ৩ মাস হলো | কিন্তু আমরা একে অপরের সাথে মানিয়ে নিতে পারছি না | নিতু অবশ্য মানিয়ে নেওয়ার চেষ্টা করছে | দোষ আমার ই , আমি তাকে সুযোগ দিচ্ছি না | হঠাৎ লক্ষ্য করলাম নিতুর চোখ ছলছল করছে (কেন বুঝতে পারছি না, মেয়েদের আমি বুঝতে পারি না | চেষ্টাও করি না)

গাড়ি এসে থামলো উঠানে | কিছুই পাল্টায়নি, এখনো সবকিছু আগের মতো আছে | শুধু তাদের বাড়িটা টিনের ছিল | এখন সেটা ২তলা পাকা বাড়ি | তার নাম যেন কী ? বনলতা না কী যেন? মনে পড়ছে না |

গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছি , আর ব্যাগ নিয়ে পেছন ফিরতেই দেখলাম তাকে | একটা ২ বছরের বাচ্চা কোলে | হালকা মোটা হয়ে গেছে সে 3>
দেখেও না দেখার ভান করলাম, আমি লক্ষ্য করলাম সে আসছে গাড়ির সামনে, তার জুতোর শব্দ শুনতে পারছি | পেছন ফেরতেই সে(বনলতা) বলল, কেমন আছেন?
আমি কোন জবাব দিলাম না , নিতু কে বললাম, চলো যাই!

গল্পের নাম: পদ্মফুল
Rudro Siyam

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login