Story

প্রবাসী জীবন

October 20, 2026

11 views

আজ ৫ বছর পর নিজ দেশে ফিরছি। আমি মালয়েশিয়ার প্রবাসি। এই ৫ বছরে অনেককিছু বদলে গেলে। যাকে ভালেবাসতাম সেই মেয়েটা বিয়ে হয়ে গেছে। তা মালেশিয়াতে থাকতেই। খুব কেদেছিলাম। পরেরদিন আবার হাত মুখ ধুয়ে কাজে যাই। প্রবাসীদের কোন কষ্ট রাখতে হয় না।

একটা সিএনজি নিয়ে নিজ গ্রামে চলে আসলাম। বিদেশ থেকে যে টাকা পাঠাতাম। সেই টাকা দিয়ে নাকি বাবা আমার জন্য বাড়ি তুলেছেন। এসে দেখি কই? সেই আগের টিনের ঘরটাই। শুধু নিচে মাটির বদলে পাকা করা হয়েছে।

ঘরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। কেউ কোন উল্লাস করলো না। মা পাকের ঘরে রান্না করছিল। তিনি শুধু এক নজর তাকালেন। বাবা ঘরে নেই। ছোটবোন স্কুল থেকে ফিরেনি।

ঘুমিয়ে ছিলাম বাবার ডাকে ঘুম ভাঙ্গলো। বাবা বললেন, ২হাজার টাকা দে তো বাজার করবো।

আমি ঘুম ঘুম চোখে মানিব্যাগ থেকে টাকা বের করে দিলাম। বাবা জিজ্ঞাস ও করলো না, আমি কেমন আছি।

ছোটবোন ঘরে এসেই আমাকে জড়িয়ে ধরলো। ও খুব খুশি। তার ভাইকে পেয়ে।

কিছুক্ষন পর মা আসলো। এসে বললেন, তোর কাছে কিছু টাকা হবে?

এবার আমি রেগে গেলাম। রেগে বললাম, সবাই শুধু আমার টাকা চায়। । এই ঘরে আমার কোন মুল্য ই নাই। শুধু আমাকে আমার ছোটবোন ই নিঃশ্বার্থ ভালোবাসে। আর তোমরা তো শুধু আমার টাকাটাই চাও। মানলাম তোমাদের আমার টাকার ওপর অধিকার আছে। কিন্তু তোমার কি এটুকুও কর্তব্য নাই। যে আমি কেমন আছি তা জানতে চাইবে?

ছোটবোন বলল, ভাইরা! মায়ের সাথে এমন করে কথা বলিস না। আম্মা কষ্ট পাবে।

আমি বললাম, তুই ছোট মানুষ হয়ে এতো কিছু বুজিস। কিন্তু ওনারা বড় হয়েও কিছু বুঝে না।

কথাটা বলে ঘর থেকে বের হয়ে পড়লাম।

( এটা কোন গল্প নয়, প্রতিটা প্রবাসী ভাইয়ের জীবনের সত্য ঘটনা.। কখনও এসব লিখবো ভাবিনি, প্রথমবার চেষ্টা করলাম। কেমন হলো জানাবেন?)

#রুদ্র সিয়াম

#প্রবাসী_জীবন

Picked up where you left off

Comments

Abu Hanif was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Abu Hanif 18 hours ago First reader

    খুব ভাল। আইডিয়া ও ভাবনা জেনারেট করতে করতেই একদিন ভাল লেখক হয়ে যাবেন😜

    • Rudro Siyam 2 hours ago

      ইন্টারেস্টিং কমেন্ট মজা পেলাম