Poetry

কাঠকয়লায় আঁকা আমি

October 20, 2026

62 views

তোমায় না কত্তোবার বলেছি
আলতো করে ছোঁবে! অমন শক্ত
করে ধরো কেন আমায়? অমন ধরায়
আমার নাক, মুখ, চোখ মিশে গেল, লেপ্টে
গেল ঠোঁট, চিবুক আর গলার পাশ।
তোমার হাতেও মিশে গেল আমার নাক,
মুখ, চোখের কিছু।
এই সেদিনও লেপ্টে দিলে বুকের বাঁ দিক,
কোমরখানা। প্রতিবারে নিয়ে যাও আমার
কতক শরীর।

এত্তো তোমায় বলি, বারণ শোনো না।
কাঠকয়লায় আঁকা আমি, মনেও রাখোনা।

Picked up where you left off

Comments

Mahfuza Runa was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Eponon Bd 2 weeks ago

    এত্তো তোমায় বলি, বারণ শোনো না। কাঠকয়লায় আঁকা আমি, মনেও রাখোনা।ক্লাসিক লিখেছেন।

    • Borhan Mahmud 1 hour ago

      অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

  • Mahfuza Runa 2 weeks ago First reader

    এত্তো তোমায় বলি, বারণ শোনো না। কাঠকয়লায় আঁকা আমি, মনেও রাখোনা।দারুণ লিখেছেন।

    • Borhan Mahmud 1 hour ago

      অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।