Poetry

তুমি চপলা, আমি ভীনদেশী তারার দল -তন্ময় দত্ত মিশু

October 21, 2026

35 views

তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে,
হেসে যাচ্ছো অনর্গল।
সে হাসির কূলকিনারা নাই,
আমি শুধু তাকিয়ে আছি তোমার চোখে,
চোখ দুটো ছলছল ।
তুমি বিশ্বরূপে আছো দাঁড়িয়ে,
আমি মাথা নত করি তোমার সম্মানে।

অদূরের দূর ভবিষ্যৎ,
আমি অল্পতে মরে যাই ।
স্বল্প সময়ে তোমার সাথে
যদি আরেকটু সময় বেশি পাই।

সবকিছু ছাড়িয়ে যখন তুমি এলে আমার কাছে
আমার দেহে নতুন প্রাণের সঞ্চার বয়ে যায় ।
দিনের পর দিন চলে যায়,
এ পৃথিবীতে ফুরোয় না সব,
কিছু না কিছু অবশিষ্ট ঠিকি থেকে যায়।

তুমি চপলা, আমি ভীনদেশী তারার দল
আমায় বেঁধে রেখছো তুমি।
দল ছুট আমি, আর কি-ই বা চাই বলো বেশি
জীবনের থেকে আমার পাওয়া হয়েছে সবি।

কাব্যগ্রন্থ: পরিশুদ্ধ


Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 week ago

    কবিতাটিতে প্রেম, বিস্ময় ও আত্মসমর্পণের অপূর্ব মেলবন্ধন আছে; প্রিয়জনের উপস্থিতি যেন জীবনের অপূর্ণতাকে ছাপিয়ে অনন্ত প্রাপ্তির অনুভূতি জাগায়। দারুণ হয়েছে, ভাই।