Poetry

যে ধার্মিক সে মানবিক - তন্ময় দত্ত মিশু

October 27, 2026

49 views

বিদ্বেষের চাষ করে তুমি হতে চাও মহান,
মনে ঘৃণা নিয়ে তুমি হতে চাও উদার,
স্পষ্টত মনুষ্যত্বের বিরোধিতা করে
তুমি সাজতে চাও মানুষ!
মানো আর না মানো–
তোমার চেষ্টা বৃথা, তুমি চির অমানুষ!

যত রাগ আছে তোমার এবং তোমাদের মনে,
আছে যত বিদ্বেষ, হিংসা
পুষে রাখ সব, একান্তই তোমাদের নিজ নিজ মনে।
সত্যি বলছি – সেসব আমার চাইনে।

আমি ধার ধারি না– তুমি কত বড় কুতুব, কিংবা পন্ডিত!
আমি ধার ধারি না তোমার জ্ঞানের,
ওসব ছাইপাস! তুমি জ্ঞানী নও! হতে পারো না!
মনুষ্যত্ব বর্জন করে জ্ঞানী হওয়া যায় না!

পৃথিবীর সৌন্দর্য তুমি এবং তোমরা নষ্ট করছো।
ঘৃণা– সৃষ্টি করার ক্ষমতা রাখে না,
ঘৃণা শুধুই ধ্বংস করে,
ঘৃণা জীবন তছনছ করে
এবং শেষমেশ, ঘৃণা প্রলয় ডেকে আনে।

ধর্ম মনুষ্যত্ব বোধ জাগ্রত করে,
সৃষ্টির প্রতি সদয় হতে শেখায়,
স্বয়ং স্রষ্টার স্মরণে বিভোর হতে শেখায়।
যে ধার্মিক সে মানবিক,
তাঁর অত সময় নেই ঘৃণা পুষে রাখার।
তাঁর অন্তরে যে স্বয়ং ঈশ্বর!

ধর্ম ভালোবাসা শেখায়,
অথচ তুমি কাউকেই ভালোবাসো না!
যতই সাজো তুমি ধার্মিক, উড়াও যতই বুলি,
জেনে রাখ– তোমার অন্তরে ধর্ম পৌঁছাতেই পারেনি!

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • ভালো লেগেছে।

  • Borhan Mahmud 6 days ago First reader

    মানবিকতার জন্য ধর্ম লাগে না। মানুষ মানুষ থাকলে মানবিকতা তার সহজাত প্রবৃত্তি হয়। ভালো লিখেছেন, ভাই।