Poetry

দুঃখ

October 21, 2026

12 views

দুঃখে থাইকা লাভ নাই,

মদ খাও সিগারেট ফুকো।

তাও দুঃখে থাইকো না,

দুঃখ থাইকা পালায় বেড়ায়।

নিজেরে ধোঁকা দেয়।

এদিকে আমি সিগারেট ঠোঁটের কাছে এনেও

ছুঁড়ে ফেলি রাস্তায় মাঝে।

প্রিয় নারীর ঠোঁটের কাছে গিয়েও মন

ফিরিয়ে নিয়ে আসি আপনমনে।

সিগারেট হোক বা নারী সবই দুঃখের মূল।

আসক্ত হইলে দুঃখ পাইবা।

একাকী রাত মোটেও খারাপ না।

কিভাবে রাস্তায় কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠে।

হয়তো ভয় পেয়ে পাশের এলাকার কুকুর তাড়ায়।

এদিকে মানুষ কি পারে না ঘেউ করে তার দুঃখ তাড়াতে?

দুঃখ কি তার সন্ধান করিয়ে দেখা যাবে,

এটা মস্তিষ্কের একটা ক্যমিকেল।

এটা রিলিজ হলে আমরা দুঃখ পাই।

দুঃখ থেকে যে পালিয়ে বেড়ায়,

স্বল্প সুখে মদ, নারী, জুয়ায় ভোগে।

তারেই আরো দুঃখবিলাশ গলা চেপে ধরে।

বুদ্ধিমান কখনই দুঃখকে ভয় পায় না,

সে তো দুঃখকেই গলা জড়িয়ে ধরে।

#দুঃখ

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

JINEDIN JIDAN was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • JINEDIN JIDAN 7 hours ago First reader

    খুব সুন্দর লিখছেন ভালো হইছে লেখা টা। আমার মনে হয় আরো শব্দ গুচ্ছ হইলে লেখাটা সুন্দর হইতো।

    • Rudro Siyam 6 hours ago

      কমেন্ট করার জন্য ধন্যবাদ