Poetry

সাধু এবং বৃক্ষ

October 21, 2026

13 views

বৃক্ষের কাছে সাধু এসে কয়,
এই ঘন জংগলে একা একা থাকো,
তোমার কি মনে নাই কোন ভয়?’
বৃক্ষের ডাল নড়ে, হয়ত মুচকি হাসল।
সাধুকে শুধায়, তোমার কী পরিচয়?
তুমিইতো মানুষ, অনেক বুদ্ধি তোমার,
আমারতো কেবল তোমাতেই ভয়।’
এই যে ঘন জংগল, নির্জন
এইখানে মানুষ নাই।
তাই আমি শান্তিতে, নিরাপদে আছি।
সে কারণেই বেঁচে আছি ভাই।

Picked up where you left off

Comments

JINEDIN JIDAN was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • JINEDIN JIDAN 7 hours ago First reader

    শব্দ গুচ্ছ কম হইছে আরো ভালো শব্দ গুচ্ছ হইলে কবিতা টা ভালো হইতো।