তোমার কষ্ট তে মানুষ হাসে। তুমি রাস্তায় হাটতে গিয়ে পড়ে গেলে মানুষ হাসবে। কেউ তোমার হাত বাড়িয়ে উঠিয়ে তুলবে না।
মানুষ চায় ফান, তুমি কষ্ট আছো। এটাও কারো কাছে ফান। মানুষ আজকাল কষ্টকেও ফানি ভিডিও ভেবে 'হাহা' রিয়েকশন দেয়। দেখো না? ফেসবুকে লাশের ভিডিওতে আজকাল 'হাহা' রিয়েক্ট দেখা যায়।
মানুষ আজকাল অদ্ভুত হয়ে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার সমাজে মানুষ নিজের পরিচয়, ব্যক্তিত্ব হারাচ্ছে। ভাইরাল হওয়ার জন্য মেয়েরা কাপড় খুলে ফেলবে। বুক দেখাচ্ছে। কারন এটাই শর্টকাট। ওরাও জেনে গেছে ভালো ভিডিও তে ভিউজ নাই। যদি একটু শাড়িতে বুক দেখা যায়। পোলাপান লাফিয়ে পড়ে সেই ভিডিওতে। আবার কেউ কেউ গালিও দেয়। কিন্তু কেউ সিস্টেমটাকে ধরতে চায় না। সবাই গালি দেয় আর ভুলে যায়। নিজের চোখ কে ফাঁকি দেওয়ার এক ব্যর্থ চেষ্টা।
#meme_Culture
#rudro_siyam