Article

প্রয়োজনে প্রিয়জন

October 22, 2026

8 views

যখন তোমাকে আমার প্রয়োজন ছিল,

তখন তুমি ছিলে না!

কতরাত নির্ঘুম কাটিয়েছি, তোমার কথা

ভেবে দম বন্ধ হয়ে আসতো।

মন চাইতো একবার ছুটে যাই

তোমার কাছে।

যখন আমি প্রতিরাতে তোমার জন্য কাঁদতাম,

তখন তো তুমি আসোনি চোখের জল

মুছিয়ে দিতে, এখন কেন এসেছো

তোমার ভাঙ্গা রিদয় নিয়ে?

তুমি কি ভেবেছো? আমি বারবার ভুল করবো

তোমায় ভালোবেসে? সবকিছু ভুলে যাবো?

এখন আর কারো জন্য মায়া হয় না,

বুঝলে মায়াবতী? আমি হয়ে গেছি

এক জীবন্ত লাশ। যার কোন আবেগ ভালোবাসা নেই!

আর তোমাকে ধন্যবাদ জানাই,

আমাকে জীবন্ত লাশ বানিয়ে

চলে যাওয়ার জন্য!

#কিছু কথা

@রুদ্র সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login