Story

কনফ্লিক্ট

October 22, 2026

15 views

মৃত্যুশয্যায় শুয়ে আছেন রেহানা বেগম। তাকে দেখতে তার বড় পুত্র এসেছে। উনার নাম ইকবাল হোসেন। সুদর্শন চেহারা তবে কিছুদিন হলো বিজনেস করে ভালো টাকা ইনকাম করছে। ইকবাল কোর্ট পড়ে আছে। একটা বিজনেস ম্যান ভাব ফুটিয়ে তোলার জন্য।

ইকবাল বসে আছে খাটে তার মায়ের পাশে। রেহানা বললেন, তোর কি বাবা একবার ও আমাকে দেখতে মন চায়নি?

ইকবাল বিরক্ত হয়ে বলল, চাইলেও কি করব। আমি বিজনেসে ব্যস্ত।

রেহানা বললেন, এতো টাকা কামিয়ে কি করবি? নিজের মা কি টাকার চেয়ে বড়?

ইকবাল মাথা নিচু করে কথা বলে। ইকবাল বলল, নিজের সন্তানের চেয়ে কি তোমার সুখ বড়? তুমি আমাকে আর বাবাকে ছেড়ে চলে গিয়েছি। আরেকটা বিয়ে করলে কেন? নিজের সুখের জন্য।

ইকবালের ঠান্ডা অথচ যুক্তিসহ কথায় রেহানা বেগম চুপ হয়ে গেলেন। খানিকক্ষণ পর বললেন, মায়ের জন্য তোর একটুও মায়া হয় না।

ইকবাল বলল, মায়া হলেও কিছু করার নাই। আমি এখন আসি। আমার কাজ আছে।

কথাটা বলে ইকবাল উঠে পড়ে। একবারও পেছন ফিরে তাকায় না।

প্রায় ২ঘন্টা পর তার ফোনে কল করে তার খালতো বোন এরিন, ফোনে বলে তোমার আম্মু মারা গেছেন।

কথাটা শুনে ইকবারের পৃথিবী থেমে যায়। ভেতরে ঢেউ উঠে। মন চায় একবার মন খুলে কাদতে। তবে বাইরে থেকে তাকে দেখে নরমাল মনে হয়। এমন ভাব করে যেন কিছুই হয়নি।

ইকবাল এরিনকে বলে, ঠিক আছে।।আমি আসতে পারবো না উনাকে কবর দিয়ে দাও।

[সমাপ্ত]

ছোটগল্প: #কনফ্লিক্ট

লিখেছেন: রুদ্র সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login