রাত ১২টা রনি সিগারেট খেতে রাস্তায় বের হয়েছে। এমন সময় এক রুমাল মুখে দেওয়া লোক ছুড়ি হাতে তার রাস্তা আটকে দাড়ালো।
লোকটা বলল, কি আছে বের কর, না হলে ছুড়ি তোর পেটে ঢুকাই দিমু।
রনি হাসছে, তারপর তার ফুল হাতা শার্ট একটু উপড়ে উঠিয়ে নিজের হাত দেখালো। লোকটা দেখলো পুরো হাত কেটে কাচা কাচা করা।
রনি বলল, তুই কি আমাকে আঘাত করবি, আমি নিজেই নিজেকে প্রতি নিয়ত আঘাত করি।
এটা বলে সে লোকটার হাত থেকে ছুড়ি নিয়ে নিজের হাত কেটে ফেলল। লোকটা এবার ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো।
ছোটগল্প: প্রেমিক
লেখক: রুদ্র সিয়াম