Poetry

" উপলব্ধি "

October 23, 2026

15 views

"উপলব্ধি"

মো: ফরহাদ

​আলিঙ্গনে কাউকে বাঁধবোনা বলে;

নিকোটিনের গাড় ধোঁয়ায় উগরে চলেছি জীবন।

সম্ভাবনার সকল দ্বার রুদ্ধ করে,

হৃদয়ের গভীর অন্ধকারে ডুবে থাকি।

সফল পৃথিবীর প্রতিনিধি হয়েও,

ভগ্ন হৃদয়ে মগ্ন হয়ে ব্যর্থতার গল্পই শুধু বুনি।

বাসি ফুলের জায়গা কোথাও হবে না যেনেও,

আয়ুর সীমারেখা স্পর্শ করতে হবে বলে;

দুঃখের সায়রে অবিরাম সাঁতরে চলি।

আলো বলে কিছু নেই, অন্ধকারে গভীর হয় রাত...

সারারাত ধরে চলে কষ্টের হালখাতা;

জমানো কষ্ট চোখের পাতা বেয়ে

গড়িয়ে পড়ে বালিশের ওপর...

আর কত!

এক জীবনের লেনাদেনা ফুরাবে কবে?

আমৃত্যু কি আর কান্না নিয়ে বাঁচা যায়?

Picked up where you left off

Comments

MD Zidan was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • MD Zidan 7 hours ago First reader

    এক জীবনের লেনাদেনা ফুরাবে কবে? আমৃত্যু কি আর কান্না নিয়ে বাঁচা যায়? লেখাটা খুব সুন্দর হইছে।

    • MD FORHAD 1 hour ago

      শুনে খুশি হলাম।,ধন্যবাদ।