কেউ জানে না, ভীষণভাবে একলা এক আমি
তোমার হতে বৃথাই যেন করে যাই পাগলামি ।
বুকের ভেতর জমে থাকা না-বলা কথার ভিড়ে
তোমার স্মৃতি আজও আসে নীরব রাতের নীড়ে।
তোমাকে পাওয়ার স্বপ্নগুলো যত্নে রেখেছি মনে
অথচ তুমি হারিয়ে গেলে অচেনা কোনো ক্ষণে।
কতবার যে নিজেকে বলি, ভুলে যাও সব মায়া
তবু কেন তোমার দিকেই ছুটে চলে হৃদয়ছায়া!
তোমার কাছে পরাজিত আমি, এ নিদারুন ব্যাথা
তোমার নীরবতার কাছে হার মানে সব ব্যাকুলতা।
তুমি জানো না, তোমার জন্য কত পথ চেয়ে থাকি
হাসির আড়াল লুকিয়ে রেখে কতটা কষ্ট ঢাকি।
সবাই ভাবে ভালো আছি, দিন কাটে বেশ ভালো
কেউ তো দেখে না মনজুড়ে জমে থাকা কালো।
হয়তো তুমি অন্য আকাশে সুখের ঘুড়ি ওড়াও
আমার আকাশ মেঘে ঢেকে, তবু না দাড়াও ।
তোমার সুখের পথে আমি বাধা হতে চাই না
নিজের দুঃখ নিজের কাছে থাক হয়ে বায়না।
কেউ জানে না, ভীষণভাবে একলা এক আমি,
তোমার কাছে হার মেনেও তোমারই প্রেমে নামি।
জীবনজুড়ে যতই থাকুক না-পাওয়ার অভিমান
তোমার কাছে পরাজিত আমি,দুঃখের অভিযান ।