Poetry

বাদ পড়ে যাচ্ছি

October 25, 2026

35 views

বাদ পড়ে যাচ্ছি তরুণের দল থেকে;
বাদ পড়ে যাচ্ছি সাহসের বল থেকে;
বাদ পড়ে যাচ্ছি একতার হল থেকে;
বাদ পড়ে যাচ্ছি দৃঢ়তার কল থেকে!

‎বাদ পড়ে যাচ্ছি সাবলীল ধ্যান থেকে;
বাদ পড়ে যাচ্ছি অনাবিল প্ল্যান থেকে;
বাদ পড়ে যাচ্ছি নিরলস শ্রম থেকে;
বাদ পড়ে যাচ্ছি ফল অনুপম থেকে।

‎বাদ পড়ে যাচ্ছি অটো চয়েজ থেকে;

বাদ পড়ে যাচ্ছি মটো নয়েজ থেকে;

বাদ পড়ে যাচ্ছি মিষ্টি ভয়েজ থেকে;

‎বাদ পড়ে যাচ্ছি মাল্টি নলেজ থেকে!

‎বাদ পড়ে যাচ্ছি উষ্ণ মেজাজ থেকে;
বাদ পড়ে যাচ্ছি প্রিয় আওয়াজ থেকে;
বাদ পড়ে যাচ্ছি হঠাৎ আড্ডা থেকে;
বাদ পড়ে যাচ্ছি এই ফুডপান্ডা থেকে!

‎বাদ পড়ে যাচ্ছি বন্ধুদের কাছ থেকে;

বাদ পড়ে যাচ্ছি বন্ধুদের টাচ থেকে;
বাদ পড়ে যাচ্ছি বন্ধুদের হার্ট থেকে;
বাদ পড়ে যাচ্ছি বন্ধুদের চ্যাট থেকে!

‎বাদ পড়ে যাচ্ছি কাক ডাকা ভোর থেকে;
বাদ পড়ে যাচ্ছি রোদ পোহাবার থেকে;
বাদ পড়ে যাচ্ছি তপ্ত দুপুর থেকে;
বাদ পড়ে যাচ্ছি চাঁদ জোছনার থেকে!

‎বাদ পড়ে যাচ্ছি নিজের দাবি থেকে;
বাদ পড়ে যাচ্ছি নিজের সবই থেকে;
বাদ পড়ে যাচ্ছি আত্ম-সুরভী থেকে;
বাদ পড়ে যাচ্ছি বাঁধা ছবি থেকে!

‎বাদ পড়ে যাচ্ছি ঝগড়া-বিবাদ থেকে;
বাদ পড়ে যাচ্ছি সালিশ-সমাজ থেকে;
বাদ পড়ে যাচ্ছি মন অনুবাদ থেকে;
বাদ পড়ে যাচ্ছি দোয়া, মিলাদ থেকে!

‎বাদ পড়ে যাচ্ছি সুখ-আনন্দ থেকে;
বাদ পড়ে যাচ্ছি দুঃখ প্রকাশ থেকে;
বাদ পড়ে যাচ্ছি ঘুরে দাঁড়ানো থেকে;
বাদ পড়ে যাচ্ছি পিছন তাকানো থেকে!

‎বাদ পড়ে যাচ্ছি মুক্ত জীবন থেকে;
বাদ পড়ে যাচ্ছি অজানা পথ থেকে;
বাদ পড়ে যাচ্ছি অনিচ্ছার হাত থেকে;
বাদ পড়ে যাচ্ছি উন্মুক্ত মত থেকে!

‎

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 2 hours ago

    বয়স, সময় এবং পরিস্থিতি - সব মিলিয়ে বাদ পড়ে যাচ্ছি আমরা সবাই। তবুও মানুষের কাতারে যেন থাকি, এটাই প্রার্থনা করছি। ভালো লিখেছেন।

    • Nazim Uddin 2 hours ago

      অনেক আগের লেখা, প্রিয় কবি।