সবকিছুরই দাম বেড়েছে,
দাম বাড়েনি কার?
গণতন্ত্রের ডিজিটাল রূপ;
বাঙালি, বাংলার।
আমরাই শুধু স্বাধীন জাতি
যুদ্ধের বিনিময়?
আমাদের মতো মানচিত্র;
খায় কি বিশ্বময়?
তেলো মাথায় তেল দিয়ে যাই,
অসীম গুণগান
যতোই করি বিরোধীতা,
হয়না অপমান?
সিন্ডিকেটের চরম ঐক্য,
বড়লোক মেজাজ
গরিব হচ্ছে আরও গরিব,
মধ্যবৃত্তহীন সমাজ?