'আজকাল'
মো: ফরহাদ
থমকে গেছে চারপাশ,থমকে গেছি আমি!
বিবেকের দংশনে বারবার নীল হয়ে উঠছি।
এ কোন বিষাদের অমৃত পান করালে;
ঘুমের মাঝেও বেদনায় ককিয়ে উঠি।
প্রেমের বালিয়ারী ঝড়ে কারণে
চোখে প্রতিনিয়ত অন্ধকার দেখি।
তোমাকে পূর্ণ করতে গিয়ে
কেবল,নিজেকেই ভেঙ্গেছি।
পূর্ণতার স্বপ্ন চোখে দেখেও
অপূর্ণতায় তুষ্ট থেকেছি।
আজ দাঁতের ফাঁকে লুকানো মাংস
খুঁজে বের করার মত হন্য হয়ে খুঁজতেছো।
কিন্তু,আপন করে নেওয়ার জন্য নয়!
হাজারো হিসেব শেষে প্রাপ্তির খাতা শূণ্য।