তোমাদের ঘরটা যেখানে, ঠিক সে জায়গার একটা ছবি
দেখেছি পুরনো একটা বইয়ে। ছবিটায় তোমাদের বাড়ির সামনের রাস্তায়
একটা দাঁড়িয়ে থাকা রিকশাও ছিল।
ব্যপারটা সত্যিই অদ্ভুত। যতোবার তোমাদের বাড়ির
সামনে যাই, প্রতিবার দেখি সেই ছবির রিকশাওয়ালা
সেখানে একই ভংগীতে বসে আছে।
কাল আমায় দেখে হেসে মাথা দুলালো।
তারপর থেকে কেন যেন মৃত্যুভয় এসে আমায় গ্রাস করেছে।
রিকশাওয়ালাটা তোমার ভাড়া করা যমদূত,
আগে বলোনি কেন!