Poetry

এসো আজ আসমানে যাবো

October 27, 2026

11 views

এসো আজ আসমানে যাবো
যেখানে রোদের কোন হিসাব রাখে না কেউ।
আমাদের ক্লান্ত শহরের ধুলোবালি,
ট্রাফিকের আর্তনাদ আর ইটের জঙ্গল;
সব নিচে ফেলে রেখে আমরা উড়াল দেব।
তুমি হয়তো ভাবছ, আমাদের ডানা নেই;
কিন্তু প্রেমের চেয়ে বড় কোনো ডানার কথা
কোন কবি কি কখনো লিখতে পেরেছে?
চল, নীল মেঘের একটা তুলতুলে চাদর এনে
তোমাকে জড়িয়ে দিই।
তুমি আমার হাতের তালুতে হাত রাখবে,
আর আমি নক্ষত্রদের বলব,
দেখে যাও, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীটি
আজ তোমাদের দেখতে এসেছে।

আমাদের নিচে পড়ে থাকবে পিচঢালা পথ,
ছোট হয়ে আসা মানুষের ব্যস্ততা,
আর তোমার আর আমার বুকের ভেতর
তখন বেজে উঠবে এক অন্তহীন মুক্তির গান।

Picked up where you left off

Comments

R Masud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • sayed Hossain 3 hours ago

    আমি নক্ষত্রদের বলব, দেখে যাও, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীটি আজ তোমাদের দেখতে এসেছে। জাস্ট দারুণ।

  • R Masud 4 hours ago First reader

    এসো আজ আসমানে যাবো- প্রারম্ভিক বাক্যেই মন ভালো করে দিলেন। শুভেচ্ছা রইল।

    • Borhan Mahmud 4 hours ago

      ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।