Poetry

ছবি ও মধ্যরাতের নদী

October 27, 2026

66 views

আজ মাঝরাতে নদীটার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম,
ঠিক যেমনটা আমি প্রতি বসন্তের শেষে দাঁড়াই।
নদীটা কিন্তু একটুও বদলায়নি,
অথচ বদলে গেছে জলে ভাসা আলো আর আমার বয়স।

তুমি হয়তো এখন ঘুমের ভেতরে সমুদ্রের স্বপ্ন দেখছ,
আর আমি এখানে একা গুনে চলছি বাতাসের দীর্ঘশ্বাস।
চাইলেই তোমাকে একটা ফোন করা যেত,
বলতে পারতাম, ছবি, দেখো আজ কেমন বিষণ্ণ চাঁদ!
কিন্তু কিছু কথা মনের ভেতর জমা থাকাই ভালো,
সে কথাগুলো কবিতা না হয়েও অন্ত্যমিলে দোল খায়।
মানুষ আসলে কখনো কাউকে চিরকালের জন্য পায় না,
শুধু স্মৃতির শেকড় মাথায় গেঁথে রাখে।
অন্ধকারে নদীর বুকে চাঁদের আলোর রূপালী ছায়ার স্রোত,
ভালোবাসাও হয়তো একটা অচেনা স্রোত,
ওই স্রোতটা মধ্যরাতে হাত নেড়ে আমাকে নদীতে ডুবে মরতে বলে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • mamun abdulla 1 week ago

    ভালোবাসাও হয়তো একটা অচেনা স্রোত, ওই স্রোতটা মধ্যরাতে হাত নেড়ে আমাকে নদীতে ডুবে মরতে বলে। অদ্ভুত, অদ্ভুত সুন্দর এ বাক্যটা।

    • Borhan Mahmud 25 minutes ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

  • sayed mahmud 2 weeks ago

    স্রোতটা মধ্যরাতে হাত নেড়ে আমাকে নদীতে ডুবে মরতে বলে। আত্মঘাতী বিরহ। খুব ভালো লিখেছেন।

    • Borhan Mahmud 24 minutes ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।