Poetry

তোমার নেশা

October 27, 2026

82 views

তোমার মাঝে যে নেশা আছে 

তা কোন হুইস্কি কিংবা কোকেনেও  নেই!!

কতবার আমি ভেবেছি এই পথ ছেড়ে দিব,

কতবার ভেবেছি মুভ অন করব

তবু ও সেই একই পথে নিজেকে খুঁজে পাই!

জানিনা কি কারণে বারবার সেই ভুল পথেই পা বাড়াই,

যে পথের কোন নির্দিষ্ট গন্তব্য নেই,

যে পথে কোন সুখ নেই,

সীমাহীন দু:খ আছে জেনে ও আবার কেন পথ হারাই

আমি জানিনা।

কি এক অদৃশ্য টান আমাকে বারবার সেই একই পথে টেনে নিয়ে যায়,

কেন হাজার চেষ্টা করে ও আমি নিজেকে ধরে রাখতে পারিনা,

তাও জানিনা।

ভীষণ অন্ধকারে তলিয়ে যেতে যেতে আমি নিজেকে খুঁজে পাই

জনশূন্য, নির্জন কোন করিডোরে!!!

যার শেষ মাথায় তোমার কক্ষের দরোজা

দেখা যায়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 4 days ago

    খুব ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।

    • Shayla Aemin 4 days ago

      Thanks.Oalaikum assalam.