Poetry

ফেরার সব পথ বন্ধ

October 27, 2026

26 views

তোমার জন্য যেদিন বিষের পেয়ালা মুখে তুলে নিয়েছিলাম সেদিন তোমার একটু ও মায়া হয়নি আমার জন্য।

পাগলের মতো যখন একটু কথা বলার বায়না করেছিলাম, তুমি সুন্দর করে ব্লক করে দিয়েছিলে।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম কোথায় তোমাকে নক দেওয়া বাকি রেখেছি, সবখানেই তোমার নিষ্ঠুরতার ছাপ ছিল।

এত অপমান কেউ কখনো তার শত্রুকে ও করেনি৷

আর আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আমার সর্বোচ্চ টুকু দিয়ে। প্রতিদানস্বরূপ নিদারুণ যন্ত্রণা সহ্য করতে হলো।

তাইতো এখন যখন তুমি ফিরে এসেছো, এখন তোমাকে আমার ভয় হয়। সেই পুরনো যন্ত্রণা আবার ফিরে পাওয়ার ভয়।

এবার হয়তো আমার আর শেষ রক্ষে হবেনা।

প্রতি মুহূর্তে নিজের সাথে নিজের লড়াই চলে। এই লড়াইয়ে আমাকে জিততেই হবে।

যতদিন নি:শ্বাস আছে ততদিন পর্যন্ত লড়ে যাব।

এত তাড়াতাড়ি হার মেনে নেওয়ার জন্য সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাকে সৃষ্টি করেননি।

আমাকে জিততেই হবে।

ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে যে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Shayla Aemin 4 days ago

    Thanks for your compliment.

  • Borhan Mahmud 4 days ago

    ফেরার পথ কখনো বন্ধ হয় না। সৃষ্টিকর্তা নতুন পথে এগিয়ে নেন।