বুক খোলা শার্ট
এলোমেলো অবিন্যস্ত চুল!
ঠোঁটে ভুবন ভোলানো হাসি
চোখের তীক্ষ্ণ দৃষ্টি যেন সরাসরি বুকে এসে বিঁধে।
প্রেমিক পুরুষ, তোমাকে দেখলেই মন উদাস হয়।
কিন্তু সাথে আরেকটা ভয় হয়, তোমার ওই হাসি তে হাজারো তরুণী
কুপোকাত হয়।
সেখানে কি আমার আদৌ ঠাঁই হবে!!
নাকি ক্ষনিকের মোহমায়া???
এরচেয়ে যে দূরত্বই স্বস্তির ছিল।