তোমার সাথে অনেকদিন কথা হয়না,
কবে দেখা হয়েছে তা ও ভুলে গিয়েছি।
ইনবক্সে আর কোন মেসেজ আসেনি
তোমাকে এখন শুধু ভার্চুয়াল লাইফে দেখি।
কি জানি তুমি ও হয়তো দেখো।
সকাল, সন্ধ্যা তোমার স্টোরি দেখি
কি করছো, কোথায় যাচ্ছো, কি খাচ্ছো
এগুলোই ঘুরেফিরে দেখি।
তবু মনে হয় কাছেই আছো
চেনা মানুষ গুলো একসময় এভাবেই অচেনা হয়ে যায়
চাইলে ও আর আগের মতো ঠিক হয়না কিছু
তবু দেখতে ভালো লাগে।
মানুষ চলে যায়, কথা ফুরিয়ে যায়,যোগাযোগ হারিয়ে যায়।
তবু তার মায়া রয়ে যায়।
আর কথা হবেনা, দেখা হবেনা জেনে ও আমি তোমাকে
অনুসরণ করি।
কারণ আমি তোমার ছায়াসঙ্গী!!!