Poetry

পরি

October 27, 2026

20 views

রাতদুপুরে আমার জানালায় এসে দাঁড়ায়
এক আশ্চর্য পরি। তার পাখায় প্রজাপতির
পাখার সব রং। সে আমায় দেখে মুচকি হাসে।
নিস্পলক তাকে দেখি নির্বাক চোখে। সে আমায়
বলে, আমার সাথে যাবে তো আসমানে?
আমি তখনো তাকে দেখতে থাকি। পরি সব
জানে। মূক মানুষ চোখে চোখে কথা বলে।
পরি ফের আমায় বলে, আমার সাথে যাবে তুমি?
তখনো তাকিয়ে থাকি আমি, তাকে দেখি। কিছুই বলি না।
আমার দেশ সাদা রুপার দেশ। আমার দেশে যাবে?
অবাক চোখে সে আমায় দেখে। আমার পাশে আসো,
আমার পাখায় তোমার নাম লিখে দাও। ঝলমলে
পাখায় আমার নাম নিয়ে পরী আকাশে উড়ে যায়।
তার দেশে সবাই জানবে, আমি অচিরেই আসছি।

Picked up where you left off

Comments

mamun abdulla was this story’s first reader

+30 XP

    Please login to post comment. Login

  • mamun abdulla 55 minutes ago First reader

    পরি ফের আমায় বলে, আমার সাথে যাবে তুমি? তখনো তাকিয়ে থাকি আমি, তাকে দেখি। কিছুই বলি না। এক্সিলেন্ট লিখেছেন, ভাই।