তোমার সঙ্গে আমার কত কথা বাকি,
কত বিকেল পাশাপাশি বসে থাকার কথা ছিল,
কতবার হাত ছুঁয়ে বলার কথা ছিল, থেকো,
অথচ জীবন আমাদের দিয়ে গেল কত অপ্রয়োজনীয় দূরত্ব।
আজ এখন বৃষ্টি নামতেই তোমার কথা মনে পড়ল,
অথচ তোমাকে মনে করার কোনো অজুহাত ছিল না।
বৃষ্টি থেমে গেলে আমি ফের রাস্তায় হাঁটব।
তুমি হয়তো জানবেও না,
আজ এই বৃষ্টিতে আমি তোমারই প্রেমে ভিজে রইলাম।