লোকটা রোজ শেষ ট্রেন ধরত।
কেউ তার জন্য অপেক্ষা করত না।
তবু সে তাড়াহুড়ো করত।
পকেটে একটা পুরোনো চিঠি।
চিঠিতে কোনো ঠিকানা নেই।
শুধু লেখা, ‘ফিরে এসো।’
কোন স্টেশনে নামবে,
লোকটা আজও ঠিক করতে পারেনি।
প্রতিটি স্টেশনেই তার
একটু একটু অতীত পড়ে আছে।
এক রাতে ট্রেন থামল না।
জানলার বাইরে অন্ধকার ছুটল।
লোকটা চিঠিটা ছিঁড়ে ফেলে দিল সেদিন।
সকালে দেখা গেল,
তার পকেটে একটা টিকিট রয়ে গেছে,
ফেরার, কিন্তু গন্তব্য লেখা নেই তাতে।
পাশের সহযাত্রী তাকে পরিচয় জিজ্ঞেস করতেই
সে মৃদু হেসে জবাব দেয়,
আমি তো আপনি। আমি আমরা সবাই।
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
sayed Hossain 11 minutes ago
আমি তো আপনি। আমি আমরা সবাই। কথাটা খুব ভালো বলেছেন। ধন্যবাদ কবি, শুভেচ্ছা রইল।
-
পরিচয় জিজ্ঞেস করতেই সে মৃদু হেসে জবাব দেয়, আমি তো আপনি। আমি আমরা সবাই।খুব ভালো লাগলো শেষটুকু।