সময় বড় অসময়ে গড়াচ্ছে,অসুখটাও বেড়েই চলছে!
বাবা ও আজকাল কথায় কথায় কষ্ট পাচ্ছে
আর মাতামহ অভাবের কথা বলে শান্তনা দিয়ে যাচ্ছে!
ইদানিং বয়সটাও খুব বেশি বেড়ে যাচ্ছে,
দিনের আলোতে বেড়ে ওঠা স্বপ্নগুলো রাত হলে মরে যাচ্ছে!
ক্ষত বিক্ষত সব পুড়ে যাওয়া রোদ কুয়াশায় ঢেকে রেখেছি!
-ভালবাসার সময় কোথায়?