নিঃস্ব কোনো মানুষের
যাত্রা শেষে কি থাকে
মহাকালের গহ্বরে তলিয়ে
থাকা কিছু অস্পষ্ট কামনা।
কত অজুহাতে আমি বেঁচে ছিলাম
কলহবাধা মগজের দাসত্বের শৃঙ্খলে পিষ্ট হয়ে
কি নির্মম গণহত্যার কবরের আজাবে ;
নফ্স দুলে সময়ের মৃত্যু হয়েছে আমার শরীরে।
অথচ মানুষ আমাকে মানুষই মনে করে
চিনে রেখেছে কাশ্মীরী শালের ব্যবহারের মত
প্রচন্ড শীতের কামনা করে।
আহত পঁচিশের পাঁজর যেমন মনে রাখে
পৌষের চিরকেলে মাঘের অপেক্ষা
বাতাসে যেমন বয়ে যায় বিরহী উষ্ণতা
আমি তেমন করেই বেঁচে ছিলাম শিরোনামে,
উপসংহারে, শেষের পাতায়, অযোগ্য হয়ে।