Poetry

কবিতা আমাকে পড়ে (মাত্রাবৃত্তে সনেট)

October 31, 2026

70 views

‎শব্দ সরবরাহ কাজ প্রতিদিন,

‎দোকানি যেমন মালামাল তাকে রাখে

‎চরণ সাজিয়ে রাখি যতোটা শৌখিন,

‎ভাজে ভাজে কথা যেনো গোপন না থাকে।

‎সাদা কাগজ, কলমে নিজের সবই,

‎ভাষা খুঁজে ফেরে রোজ সুর হতে চায়

‎অবহেলা অনাদরে পেশ করে দাবি,

‎ছন্দপতন হয়ে না হারিয়ে যায়।

‎

‎আমি কি কবিতা লিখি? নাকি সে আমায়,

‎পড়ে নেয় গোপনে সময়ের ভেতর

‎অশ্রু-হাসি একত্রে নিবিড়তায়,

‎দেখিয়ে দেয় মানুষ, মানুষেরি পর।

‎কলম ধরি শুধু আমি নিয়মের তরে,

‎কবিতাই আমাকে পড়ে গভীর স্বরে।

‎

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login