Post

আজিকার এই আমি!

November 1, 2026

12 views

আজিকার এই আমি ব্যর্থ, ম্লান, মৃত— অথচ স্বপ্নকে বাস্তব ভেবে ছুটেছি, বড় হওয়ার অভাব বুকে নিয়ে।

এখন আমার ঘর-বাড়ি বুড়ো হচ্ছে মানুষের অভাবে, আর আমি তো ছুটতে ছুটতে ক্লান্ত, কেবল রিপুর তাগিদেই।

মনে হয়, ব্যস্ততাকে গিলে খাচ্ছি, অথবা ব্যস্ততাই আমাকে গিলে খাচ্ছে; তবুও তোমার ঘর হোক, বাড়ি হোক— আর মানুষ কীভাবে পেতে হয়, তা না হয় না-ই জানলাম!

অনেক সময় এমনও তো হয়— বড় হওয়ার নেশায় ছুটতে ছুটতে মানুষ একদিন নিজের ঘরেই অতিথি হয়ে যায়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login