এই প্রেম, ভালোবাসা, রাত, বৃষ্টি
হঠাৎ করেই বেড়ে যায়, ছেয়ে যায়, নিভে যায়
অন্ধকারের কুয়াশার আড়ালে
তুমি সত্য, মানুষ সত্য
শুধু ভালোবাসা নাহ।
কত কলহ বিঁধে আছে এই হতাশার দেয়াল জুড়ে
ক্ষতের মত, দাগের মত ; আর দাগ সে-তো
থেকেই যায় মহাকালের বিড়ম্বনার শিকার হয়ে।
সরু- চিকন ব্যথার জন্ম তো তোমার তলপেটে
আর হলদে নীলাভ মেঘের ভেলা পর্বতের মত
স্থির ; আমার কপালে।
কি কঠিন এই জেগে থাকা, বেচে থাকা, চেয়ে থাকা
মরু গোলাপের সুগন্ধি হীন ফুলের মত, প্রিয়।