রুমে ঢুকলেই যে দেয়ালে টাঙানো
ছবিটার দিকে সবারই চোখ যায়
মোনালিসার মতোই হাসি রাঙানো
মুখ মুহূর্তেই মলিন হয়ে যায়!
চেহারার ভাঁজে ভাঁজে চিন্তার দাগ
লক্ষ্য অটুট রেখে এগিয়ে যাওয়া
সহজে কি দেখা দেয় ডোরাকাটা বাঘ?
বিনাশ্রমে কি মিলে অসাধ্য পাওয়া?
ক্ষিদে পেলে মাছ ঠিকি টোপ গিলে খায়,
রেসের ঘোড়াও জেতে করে বাজিমাত
মানুষের ভুল নিয়ে মানুষ-ই শঙ্কায়,
জীবনের প্রবৃত্তি হয় সহজাত?
ফ্রেমে যে বাঁধাই করা রঙিন ছবি
ফেলে আসা অতীতের বিকল্প দাবি।