আমার দুঃখ — আমার দেহে আমি।
সুখ সন্ধানে দুঃখ বিলাস,
যেন দিবা থেকে হয় রজনী।
প্রেমবনে শোকের আবাস,
যেন বসন্ত থেকে হয় মরুভূমি।
সপ্তরঙা বর্ণ হয়ে বর্ণহীন
ধরা দেয় আমার দেশে।
আমার দুঃখ তবু ভাসে
সাদা-কালো বেরঙিন মেঘের শেষে।
সত্য থেকে অস্তিত্ব, সাগর থেকে মহাসাগর —
আমাতে আসক্ত — এ আমার দুঃখ, চির অবিনশ্বর।