নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে আছে
আমার সুখের দিন ; অথচ আম্মা
বেঁচে থাকলে এই বিতৃষ্ণার দিনকে
ও সুখের মনে হতো!
এই রং হারানো এতিম আমি কি
পিষ্ট হয়েই পিষে যাবো অন্য কোনো
জীবিত মায়ের সন্তানের কথার আঘাতে?
কত অসহায়ত্ব দুর্দিনে আসে- মানুষের
আমার তো একে মা হারানোর শোকের মুখ
তার উপর আবার জীবন্ত মানুষের তাচ্ছিল্যের
আমোদে করুণার পাত্র হয়ে ; বেঁচে থাকা।
আম্মা না দেখে যেতে পারলো আমার সুখ
না দেখে যেতে পারলো আমার দুঃখ ;
সবার মা বেঁচে থাকুক, অন্তত তাঁর সন্তানের
তাচ্ছিল্যের দিন আসার আগ পর্যন্ত!