ফ্রান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার 'প্রিঁ গঁকুর' এর ২০২৬ সালের বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়েছে। এবার এই সাহিত্য পুরস্কার এমন একজন লেখককে দেওয়া হয়েছে, যিনি তার বই লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের কথা স্বীকার করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর), ৬২ বছর বয়সী ফিলিপ জেনাদা 'ল্যাঁকোন্যু দু ক্য দ্য জাভেল' (দ্য আননোন ওম্যান অব দ্য কে দ্য জাভেল) উপন্যাসের জন্য 'প্রিঁ গঁকুর' জিতেছেন। এটি যুদ্ধ পরবর্তী প্যারিসে এক তরুণীর অমীমাংসিত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে একটি অনুসন্ধানমূলক কাজ।