Poetry

এই শহরে এত দুঃখ কেনো

November 11, 2026

105 views

সোনার শহর যেন দেয় মৃত্যুর হাঁক

ব্যস্ত গলির বাঁকে বাঁকে

শ্রমিকের ঘামে ভেজা রক্তের দাগ

ইট পাথরের আড়ালে কত সূর্য রোজ অস্ত যায়,

ঘিরে আছে বিষাক্ত মানুষেরা

কার ভুলে কার কাঁধে চাপে দায়-

ফোনের ওপাশে, বন্দি মায়ের সুর

আকাশ কাকেদের দখলে

অদৃশ্য শৃঙ্খল গলে জীবন্ত দাসেরা

পালাতে চায় কেবল বহুদূর;

কার্তীকের ভোর আসে

শহুরে ফুলেরা শুকনো শিশিরে ভাসে,

নির্জন ভীষণ তীব্র ভিড়েও যখন কেউ নেই পাশে

এই শহরে এতো দুঃখ কেনো!

বিহঙ্গ পাল শহর ছেড়েছে যেনো;

শূন্যে ঝুলে থাকা প্রাণের মিছিলে

দেখেছিলাম প্রিয় তুমিও গেছিলে

মোটরের কালো ধোঁয়ার গ্রাসে

ছিল সবই— শুধু সুখ ছিল না পাশে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 2 weeks ago

    ভালো লিখেছেন ভাই। শুভেচ্ছা জানবেন। আসসালামু আলাইকুম।