Poetry

জীবন আবার

March 29, 2026

Original Author সাইখ আল তমাল

171 views

জীবন আবার 

সেবার জন্মদিনে তুমি হেসেছিল নিষ্ঠুর
সেনাদের ক্যাম্পে অষ্টাদশী তরুণী পাঠিয়ে 
যেমন হেসেছিল রাজাকার
সম্ভ্রমহীনতা দেখে তোমার একটুও লজ্জা হয়নি
পাষণ্ড পিশাচ ছিলে তুমি
অশ্রাব্য বুলিতে তোমার শয়তানি উল্লাস সেদিন দেখেছিলাম
তারপর বর্ষায় মুছে গেল রক্তের ছাপ
ভেবেছিলে সবাই ভুলে যাবে
কিন্তু কেউ ভুলেনি।
সফেদ চেহারায় একটুও তোমার পাপ মুছেনি
কোনো অনুশোচনা নেই তোমার
আবার সুযোগ পেয়ে তুমি মগজে হাতুরি চালাও
কিন্তু কোনো লাভ হবে না।
হৃদয় খোদাই করে লেখা 
তুমি যতবার নিশ্বাস নেবে শুধু নরকের বাতাস
জ্বলেপুড়ে যাবে তোমার ফুসফুস অঙ্গপ্রত্যঙ্গ 
মহল্লার বিধবাটার অভিশাপ তোমাকে খাবে
সাত প্রজন্ম ধরে
বর্ণচুরি করে ভেবেছো মিশে যাবে?
প্রকৃতি তোমাকে ধিক্কার দেবে।
আবার জীবন পেলে তুমি বরং চতুষ্পদ হইও
মানব সমাজে তোমাকে ধিক্কার।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login