Poetry

নীরবতার নীল কাব্য

November 14, 2026

Original Author মোঃ আবু হানিফ

129 views

অভিমানের মেঘ জমলে আকাশকে তা বলি না,
কষ্টের এই চেনা গলিতে একলা হেঁটে চলি না।
চুপচাপ সব মেনে নিয়ে হাসতে শিখে গেছি আজ,
বুকের ভেতর লুকিয়ে রাখি বিষাদের সব কারুকাজ।

নিজের মনকে নিজেই বলি— 'কেঁদে আর কী হবে?'
উদাসীন এই চেনা শহর একলা ফেলে যাবে।
বুঝে গেছি এই সংসারে চোখের জলের দাম নেই যে আর,
তাই তো আজ একলা ঘরে নিজের নীরবতার আশ্রয় চাই।

যে চোখ একদা সামান্যতম অবহেলাতে মেতে উঠত কান্নায়,
আজ সে চোখ পাথর সমান, ভাসে না আর জোয়ার-বন্যায়।
হাজার ব্যথা আড়াল করে হাসির মুখোশ পরে চলা,
লুকিয়ে রাখে কান্নাগুলো রাতের কোনো এক গভীর ছলে।

বড় হয়ে যাওয়া কি একেই বলে? নাকি বারবার ভেঙে চূর্ণ হওয়া,
হৃদয় পোড়া ছাইগুলোরে আলতো করে হাত বাড়িয়ে ছোঁয়া।
সব হারিয়েও দাঁড়িয়ে থাকার নামই বোধহয় বেঁচে থাকা,
স্মৃতির পাতায় ধুলো জমুক, শূন্য থাকুক মনের পাতা।

মোঃ আবু হানিফ
২৯ কার্তিক ১৪৪৩৩

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login