Article

হুমায়ূন আহমেদ কে নিয়ে তর্ক-বিতর্ক

November 15, 2026

13 views

হুমায়ূন আহমেদ এর লেখা ভালো লাগার প্রধান কারণ সহজ,সাবলীল,প্রাঞ্জল তাই। একবার পড়েই বোঝা যায়। অনেক ভালো রাইটার লাইক বিভূতিভূষণ, কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা নি:সন্দেহে ভালো। কিন্তু কি লিখছে সেটা ভাবনাচিন্তা করে উদ্ধার করতে রীতিমতো যুদ্ধ করতে হয়।

এখন ধরেন আপনার মন খারাপ আপনি একটা বই পড়তে গেলেন মন টা ভালো করার জন্য। তখন যদি বই এর সারমর্ম বুঝতে দিন কাবার হয়ে যায় তাহলে কি আর ভালো লাগবে?

হুমায়ূন আহমেদ এর বই পড়ে আমরা হাসতে শিখেছি। বর্তমানে প্রায় সবাই জীবনের নানান চড়াই-উতড়াই এ বিপর্যস্ত হয়ে থাকে। একটু রিল্যাক্সেশন খুঁজে। ওই রিল্যাক্সেশন টা পাওয়া যায় হুমায়ূন আহমেদ এর বই পড়ে।

নন্দিত নরকে, তোমাকে, কুটু মিয়া, পোকা,দেবী,কৃষ্ণপক্ষ, নবনী,কহেন কবি কালীদাস, পুফি,অন্যভুবন,নিশীথিনী, মিসির আলির চশমা,নিষাদ, হিমু রিমান্ডে, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম এই উপন্যাস গুলো কেউ যদি একবার পড়ে তার আবার পড়তে ইচ্ছে করবে। নতুন পাঠক রা ও এই বই গুলো দিয়ে তাদের বই পড়া শুরু করতে পারে।নবনী আর নন্দিত নরকে এই দুইটা বই পড়ে আমি আধা ঘণ্টা কান্না করেছি আমার মনে আছে। একটা বই পড়িয়ে যে লেখক মানুষকে হাসাতে অথবা কাঁদাতে পারে তার কি তুলনা হয়???

কিংবা উনার নাটক গুলো দেখেন। আজ রবিবার,উড়ে যায় বকপক্ষী, শুক্লপক্ষ , বহুব্রীহি, নক্ষত্রের রাত এগুলোর কোন তুলনা হয়না।

তাছাড়া "কোথাও কেউ নেই" এর কাছে বাংলাদেশের আর কোন নাটক আসতে পারবে বলে মনে হয় না।

শ্রাবণ মেঘের দিন,দুই দুয়ারী,শ্যামল ছায়া, দারুচিনি দ্বীপ,আমার আছে জল, আগুনের পরশমণির মতো ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন আমাদের।বাংলা সিনেমার প্রতি মানুষের যে বিরক্তি ছিল সেই বিরক্তি অনেকটা কাটিয়ে দিয়েছেন এই মানুষ টা।

তবু ও এই লোক টার এত দুর্নাম। বাজারি লেখক, কমার্শিয়াল, পাগল,নাস্তিক আরো কত কি।

আমাদের দেশে এরকম লেখক আবার জন্ম নিবে কিনা কে বলতে পারে।

যে দেশে গুণীর কদর হয় না। সে দেশে গুণীর জন্ম হয় না।

জীবনানন্দের ভাষায়, "এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর"।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login