পাখি
প্রতিদিনই কারো না কারো মৃত্যু হয়
ত্বুও গাছের পাতার কিনার দিয়ে
টুপ করে ঝরে পড়ে শিশির,মেঘের আড়ালে হারায় এক চাঁদ
যার আলো পড়ে না আর কারও জানালায়।
আমরা শুয়ে থাকি মাটির বিছানায় ঘাসের নিচে,পথের ধারে,চুপচাপ।
চাঁদ উঠবে,গাছেরা দুলবে বাতাসে,
কেউ হেঁটে যাবে নিঃশব্দ পায়ে
হয়তো আমরা শুনবো সেই ধ্বনি
যেমন মৃত শহর শোনে রেলগাড়ির বাঁশি।
দু’ফোঁটা শিশির হয়তো তখনও ঝরবে
আমার বুকের ওপরে,কিংবা কারো নামহীন কবরের পাশে।
তবু পৃথিবী থাকবে,জল থাকবে, হাওয়া থাকবে
শুধু পালকের মাঝে হারিয়ে যাবে
একটি পাখি,যার আর ফেরা নেই।