Poetry

উন্মাদের ইতিবৃত্ত

November 18, 2026

3 views

উন্মাদের ইতিবৃত্ত

আজ রাস্তায় দেখলাম উন্মাদ এক

পাথরের মতো বসে, চোখে সমুদ্রের ধ্বংসস্বর।

ভাবলাম আমরা ওকে “পাগল” বলি

কেন কখনো বলিনা মানুষ?

তারও তো একটা ঘর ছিল

একটা খোলা উঠান ছিল

 হেমন্তের কোমল বাতাস ছিল

পাখি ডাকা ভোর ছিল

আর ছিল মায়াবতী কোনো নারী

যার শাড়ির আঁচলে বাঁধা ছিল নরম হাসি।

এক চিলতে সুখ ছিল উঠোনে

যেখানে সন্ধ্যা নামতো ফুলের গন্ধে।

না জানি কোন হাওয়ায় উড়ে গেল সব তার

আজও হয়তো তার ছোট্ট বাবুটা খুঁজে ফেরে তাকে

বউটার চোখে অশ্রু নদী নামে

কোনো পুরনো শাড়ির ভাঁজে, নিঃশব্দে।

ওকি ফিরবে নাকি হারিয়ে যাবে মহাকালের হাওয়ায়,

সবাই তো ফিরতে চায়,নাকি ফেরার ভান ধরে

তাই হয়তো কেউ কেউ ফেরে,

বড্ড অবেলায়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login