বিষন্ন কোলাহলের মুখে দাঁড়িয়ে
কার্তিকের এক সন্ধ্যায়, কালো আকাশের
দিকে চেয়ে আমি যে চিৎকার নিঃশব্দে লুকিয়ে
ফেলেছিলাম আমার বরফ শীতল বুকের
ভেতর, তার সামান্য আঁচ এই শহরের
পাজর ভেদ করে তোমার ত্রস্ত কার্নিশে
এসে উঁকি দিয়েছিল।
তুমিও নিদারুন নির্জনতা পাশ কাটিয়ে
তাকিয়ে ছিলে জানালের বাইরে দাঁড়ানো
ছাতিম গাছটার দিকে, একটা পেঁচা যেনো ঘুম
খুঁজতে তোমার চোখের প্রতিক্ষায় বসে ছিল অনন্তকাল।
তুমি যে সুবাস মেখেছিলে চুলে
তার কিছুটা ছাতিমের গা ছুঁয়ে
সেই সন্ধ্যার বাতসে ভর করে পৌছে গিয়েছিল
সেইসব জানালায়, যেই জানালা হারিয়ে ফেলেছিল
অবসরের একটুখানি আকাশ; সেইসব চোখ,
যেই চোখ ক্লান্ত, ঘুমহীন!
আমিও সেই সন্ধ্যায় আমার শীতল বুকে
একটুখানি সুবাস টেনে নিয়ে ঘুমিয়ে পরেছিলাম
আমার স্বপ্নের পাশাপাশি।
পুরো শহর যেদিন ঘুমে আচ্ছন্ন, তুমিও কি ঘুমিয়ে পড়েছিলে ?
নাকি জেগে ছিলে আমার স্বপ্নের পাশে, চোখের কিনারে!
~
৪/১১/২০২৬
বরিশাল