সারা ঘর ভর্তি শূন্যতা।
কেউ নেই! কেউ নেই !
অনুচ্চারিত কথার ভিড় ভরে রাখে বুক;
ক্ষীন থেকে ক্ষীনতর হয়ে কানে বাজে
ফেলে যাওয়া গলার স্বর।
মাঝে মাঝে তবু আর্তনাদ–চিৎকার-এ
নৈ:শব্দের ডানা ভেঙে ডেকে উঠি
চেনা ডাক!
তাও সাড়া নেই,
কথা নেই,
জবাব নেই!
ফিরে আসে শুধু প্রতিধ্বনি শূন্যতার ডানায়।
তবু খুঁজে যাই স্পর্শ, নির্ভার ঘুম, ক্লান্তির অবসরে একটু ঠাঁই।
খুঁজতে এসে দেখি—
আমার শুধুই ঠিকানা আছে, কোনো ঘর নাই।