Poetry

অপূর্ণতার নিঃশব্দ আত্মসমর্পণ

November 20, 2026

Original Author মোঃ আবু হানিফ

274 views

নিজের ছায়াই আজ বড় অচেনা লাগে,
নিজেকেই আর ভালো লাগে না—কোন এক অনুরাগে।
যে হৃদয়ে নিজেরই ঠাঁই মেলে না আর,
অন্যের প্রিয় হওয়া সে তো বিলাসিতা ছাড়া কী আর!

তিলে তিলে জমে ওঠা একরাশ শূন্যতা,
নিজেকেই মনে হয় কেবল অপূর্ণতার কথা।
যেন এই পৃথিবীর বুকে আমি এক অবাঞ্ছিত ভার,
কারো হাত ধরার যোগ্যতাটুকুও নেই যে আমার।

সবার ভিড়ে থেকেও আজ বড্ড একাকী পথচলা,
মনের গহীনে জমে থাকে কত না বলা কথা।
নিজেকেই যখন অযোগ্য ভাবি প্রতিটি নিঃশ্বাসে,
কারো ভালোবাসা পাবো—তা কি আর স্বপ্নেও আসে?

ঝরে পড়া পাপড়ির মতো বিবর্ণ সব আশা,
অধরাই থেকে যায় আজীবন কারো ভালোবাসা।
না পাঠানো এক শেষ চিঠির নীরব অক্ষরে,
নিজের প্রতি অবহেলায় কেবলই দীর্ঘশ্বাস বাড়ে।

মোঃ আবু হানিফ
০৫ অগ্রহায়ণ ১৪৩৩

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login