Poetry

কষ্ট'রা আমায় ভুলে যায়নি

November 21, 2026

Original Author মোঃ আবু হানিফ

188 views

আমি যতই সুখের খোঁজ করি,
কষ্ট'রা যেন আমার ছায়ার মতোই সাথে থাকে।
যতই কোলাহলে মিশে যেতে চাই,
নিঃসঙ্গতা ঠিকই আমাকে আলাদা করে চিনে।

শরতের শুভ্র মেঘ আমায় ডাকে না,
আমার আকাশজুড়ে কেবল শ্রাবণের মেঘই জমে থাকে।
সুখের আঙিনায় কতবার পা রেখেছি,
কিন্তু সেখান থেকে কেবল শূন্য হাতেই ফিরে এসেছি;
অথচ বিষাদ—
কোনো আমন্ত্রণ ছাড়াই রোজ সন্ধ্যায় আমার আঙিনায় হানা দিয়েছে।

হয়তো সুখের শহরে আমার কোনো ঘর নেই,
হয়তো আমার গল্পটা এমনই—
বাইরে থেকে সবাইকে হাসিমুখ দেখানো, আর ভেতরে ভেতরে না বলা কষ্টগুলোকে আগলে রাখা।

মোঃ আবু হানিফ
০৬ অগ্রহায়ণ ১৪৩৩

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login