Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ২

November 21, 2026

4 views

শাহী মিউজিয়ামের সেই ধ্বংসস্তূপের মাঝে যখন সকালের সূর্যের আলো পড়ল, তখন সব শান্ত। 

আলী একটি স্ট্রেচারে শুয়ে আছে, তার শরীর অবসন্ন।


 জেনারেল জুনাইদ আল-ফাতাহ আলীর কবজি থেকে সেই কালো ব্রেসলেটটি আলতো করে খুলে নিলেন।


আলী অস্ফুট স্বরে বলল,

 "স্যার... ওটা..."


জেনারেল শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, "জুলফিকার কেবল একটি অস্ত্র নয় আলী, এটি এই রাষ্ট্রের অস্তিত্ব। 


প্রথম সেনাপতি এবং সর্বকালের শ্রেষ্ঠ নূর যোদ্ধা সুলতান আদিলের এই আমানত গত এক হাজার বছর ধরে কেউ স্পর্শ করতে পারেনি। 

তুমি একে এক্টিভেট করেছ, এটা সত্য।

 কিন্তু তুমি এর নিয়ন্ত্রণ জানো না। 


জুলফিকারের মতো একটি 'ডিভাইন র‍্যাংক' হাতিয়ারের সামান্যতম ভুল ব্যবহার পুরো শহর ধুলোয় মিশিয়ে দিতে পারে।"


জেনারেল আলীর চোখের দিকে তাকিয়ে যোগ করলেন,

 "এই পৃথিবীতে ১০টি ডিভাইন র‍্যাংক হাতিয়ার আছে,

 যা সুলতান আদিল নিজ হাতে তাঁর বিশ্বস্ত সেনানায়কদের দিয়েছিলেন। 


বর্তমানে একটি আমার হাতে,

একটি ব্রিগেডিয়ার মাহমদুদ -এর কাছে,

আর বাকিগুলো সেভেন পিলারের কর্মকর্তাদের কাছে। 


একজন সাধারণ বালক, যার নূর-রেটিং এখনও শূন্য, তার কাছে এটি রাখা যেমন বিপজ্জনক, তেমনি নিয়মবহির্ভূত।


 এটি এখন থেকে আমার ব্যক্তিগত ভল্টে থাকবে। 


তুমি যদি কোনোদিন প্রমাণ করতে পারো যে তুমি এর যোগ্য, সেদিন এটি তোমাকে ফিরিয়ে দেওয়া হবে।"


আলী মাথা নিচু করল। 

তার স্বপ্ন যেন এক হাত দিয়ে ছুঁয়ে অন্য হাতে হারিয়ে গেল। তবে জেনারেলের শেষ কথাটি তাকে আশা দিল


 "একাডেমিতে তোমার সিট নিশ্চিত করা হয়েছে। কাল সকালে রিপোর্ট করবে।"






পরদিন সকালে আলী যখন একাডেমির বিশাল ফটকের সামনে দাঁড়াল, তার বুক দুরুদুরু করছিল। 


এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শিক্ষাকেন্দ্র। 


এখানে যারা প্রশিক্ষণ নেয়, তারা প্রত্যেকেই কোনো না কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী।


একাডেমির বিশাল মাঠে শত শত তরুণ-তরুণী তাদের নূর প্র্যাকটিস করছে। 


কেউ হাত দিয়ে আগুন ছুড়ছে, কেউ বাতাসের ওপর ভর করে হাঁটছে। আলী সেখানে নিজেকে খুব বেমানান অনুভব করছিল। ঠিক তখনই তার সাথে পরিচয় হলো একাডেমির কয়েকজন বিখ্যাত চরিত্রের।


 ফাতিমা : আয়রন লেডি


ভিড়ের মাঝখানে একটি মেয়ে তলোয়ারের প্র্যাকটিস করছিল। তার গতি এতটাই দ্রুত যে সাধারণ চোখে কেবল রূপালী রেখা দেখা যাচ্ছে। 


সে ফাতিমা। 


জেনারেলের নাতনী হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই। তার পরনে সাদা রঙের একাডেমি ইউনিফর্ম, চুলে একটি নীল ফিতে।


সে থামার পর চারপাশে করতালির বন্যা বয়ে গেল। ফাতিমা কেবল এক চিলতে হাসল। তার লক্ষ্য জেনারেলের নাতনী হওয়া নয়, তার লক্ষ্য সুলতান আদিলের উচ্চতায় পৌঁছানো। 


সে আলীকে লক্ষ্য করল, যে কি না দূর থেকে অবাক হয়ে তাকে দেখছিল। ফাতিমা আলীর চোখের দিকে তাকিয়ে মাথা সামান্য নোয়াল এক প্রকার সম্মান প্রদর্শন, যা আলী আশা করেনি।



আয়িশা: দজ্জাল ড্রাগন


ফাতিমার ঠিক পাশেই দাঁড়িয়ে ছিল লাল চুলের এক কিশোরী, যার চারপাশ থেকে উত্তাপ বের হচ্ছে। 


সে আয়িশা। 


তার হাতের তালুতে আগুনের একটি ছোট গোলক লাটিমের মতো ঘুরছে।


"ফাতিমা! তুমি কি আবার তোমার ওই সুপারহিরো  পোজ দেওয়া শুরু করলে?" 


আয়িশা বিরক্ত হয়ে বলল


 "বড় আপু আমাকে বলেছে, কেবল তলোয়ার ঘোরালেই হবে না, মানার ঘনত্ব বাড়াতে হবে। দেখ, আমি কত দ্রুত মানা রিচার্জ করতে পারি!"


আয়িশা যখন তার আগুন দিয়ে একটি ডামি লক্ষ্যবস্তু জ্বালিয়ে দিচ্ছিল, তখনই তার নজর পড়ল আলীর ওপর। 


আলীর পরনের সস্তা পোশাক আর ফ্যাকাশে চেহারা দেখে সে নাক সিঁটকাল।


 "হেই! তুমি কে? এখানে কি ক্লিনার নিয়োগ করা হচ্ছে আবার?" 


বলেই সে আলীর পায়ের কাছে ছোট একটা আগুনের স্ফুলিঙ্গ ছুড়ল। আলী লাফ দিয়ে সরে গেল।


"বজ্জাত মেয়ে কোথাকার!" আলী বিড়বিড় করল। 


আয়িশা আরও ক্ষেপে গিয়ে তার দিকে বড় একটা আগুনের গোলা তৈরি করতে গেল, কিন্তু ফাতিমা শান্তভাবে তার হাত চেপে ধরল।


এমন সময় এক মোটা মতন ছেলে, যার পেছনে আরও চার-পাঁচজন অনুসারী, আলীর পথ আটকে দাঁড়াল। 


তার নাম বুলি।


 সে একাডেমির প্রিন্সিপালের ছেলে এবং তার শরীরের অরা বেশ শক্তিশালী, যদিও সে তা কেবল অন্যদের ভয় দেখাতেই ব্যবহার করে।


"আরে দেখ, এ তো সেই 'নূরহীন' ছেলেটা না?" বুলি হাসতে হাসতে বলল। 


"আমার বাবার কাছে শুনেছি কাল রাতে কোনো এক অলৌকিক ঘটনায় তুই নাকি একাডেমিতে চান্স পেয়েছিস । কিন্তু এটা একাডেমি, এখানে ভাগ্য দিয়ে নয়, নূর দিয়ে বাঁচতে হয়।"


বুলি আলীর শার্টের কলার চেপে ধরল। 


"তোর মতো ভিখারিদের এখানে জায়গা নেই। এখনই পালা, নাহলে আমার 'অরা-পাঞ্চ' দিয়ে তোর হাড়গোড় গুঁড়ো করে দেব।"


আলী কোন কথা বললো না সে এখানে কোন ঝামেলা পাকাতে চায়না। সে তার মতো করে প্রশাসনিক ভবনে ভর্তি হওয়ার জন্য চলে গেলো। 






একাডেমির সকালের  ক্লাস শুরু হলো। 

আলী ভর্তি হওয়ার পর বিশ্রামের জন্য রুমে যাওয়ার সুযোগ পায়নি। 


বাকি সবাই প্রায় ১ মাস ধরে একাডেমিতে ট্রেনিং করছে, 

কিন্তু আলীর এটা প্রথম দিন। 


সেই ক্লাসে একজন সার্জেন্ট  ছিলেন ইনস্ট্রাক্টর। 


তিনি আলীকে দেখে একটু হাসলেন, কিন্তু ক্লাসে তিনি পেশাদার।


"আজ আমরা শিখব কীভাবে মানা এবং অরা ব্যবহার করে ছোটখাটো স্কিল ব্যবহার করা যায়,


" ইন্সট্রাক্টর  ঘোষণা করলেন। 


"ফাতিমা, তুমি আগে দেখাও।"


ফাতিমা খুব সহজেই তার তলোয়ারে অরা প্রবাহ করে সেটিকে হালকা নীল আলোয় উজ্জ্বল করে তুলল। 


এরপর আয়িশা তার আগুনের মানা দিয়ে ফায়ারবল বানালো। 


বুলি তার অরা ব্যবহার করে ডেস্কের ওপর রাখা একটা ভারী পাথরের গোলক গুঁড়ো করে দিল।


সবার শেষে ইন্সট্রাক্টর ডাকলেন,


 "আলী, তুমি চেষ্টা করো।"


আলী সামনে গিয়ে দাঁড়াল। 


ক্লাসের সবাই আলীর দিকে চোক ঘোড়ালো, সবাই দেখতে চায় আলী কিসের যোগ্যতায় একাডেমিতে ভর্তি হতে পেরেছে। 


আলী চোখ বন্ধ করল। 

সে গত রাতে জুলফিকারের সেই অনুভূতিটা ধরার চেষ্টা করল সেই অসীম শূন্যতা।


 কিন্তু কিছুই হলো না। 

পাথরটি নড়লও না। 

সে কেবল ঘামতে লাগল।


আয়িশা চেঁচিয়ে বলল, 


"হাস্যকর!  স্যার, এই নূরহীন  ছেলেকে কেন আমাদের ক্লাসে রাখা হয়েছে? এটা আমাদের অপমানের শামিল।


ইন্সট্রাক্টর  শান্ত গলায় বললেন, 


"আয়িশা, নূর কেবল শক্তির নাম নয়, এটি ধৈর্যের নামও। 


আলী, তুমি সিটে যাও।"


ক্লাস শেষে সবাই যখন বেরিয়ে যাচ্ছে, বুলি আলীকে ধাক্কা দিয়ে ফেলে দিল। 


"রাতে আমাদের প্র্যাকটিক্যাল কমব্যাট পরীক্ষা। 

সেখানে যদি আমার সামনে পড়িস, তবে তোর কপালে দুঃখ আছে।"


আলী মাটিতে বসে রইল। তার হাত দুটি মুষ্টিবদ্ধ। 


সে জানে সে জুলফিকার হারিয়েছে, তার মানা নেই, অরা নেই। 

কিন্তু সেই শূন্যতার গভীরে সে এমন কিছু অনুভব করছে যা সে কাউকে বোঝাতে পারছে না।


ফাতিমা যাওয়ার সময় আলীর পাশে এক মুহূর্ত থামল।


"হাল ছেড়ো না আলী," 


ফাতিমা খুব নিচু স্বরে বলল।


 "দাদু বলেন পরিশ্রম কখনো বৃথা যায়না, পরিশ্রম করলে তুমিও সবার মতো নূরের শক্তি ব্যবহার করতে পারবে"


আলী মাথা তুলে তাকাল। 

ফাতিমা এবং আয়িশার বৈপরীত্য, বুলির অত্যাচার আর হারিয়ে যাওয়া জুলফিকারের স্মৃতি সব মিলিয়ে আলীর যুদ্ধটা কেবল শুরু হলো।






ক্লাস শেষ করে  আলী ধীরপায়ে তার নির্ধারিত ডর্মেটরিতে পৌঁছাল। 


কক্ষ নম্বর ৩০৩। 


দরজা খুলতেই আলীর সামনে এক অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। ঘরটি বেশ বড়, চারদিকে চারটা বিছানা।


বিছানার ওপর হঠাত একটা নীল রঙের বিদ্যুৎরেখা খেলে গেল। আলী চোখের পলক ফেলার আগেই দেখল তার সামনে এক সুদর্শন কিশোর দাঁড়িয়ে। 


সে যায়েদ "গতিদানব "


তার পরনে দামী সিল্কের ফতুয়া, কানে একটা ব্লুটুথ ডিভাইস,চুল কমলা রঙের।


"তুমিই তাহলে সেই 'নূরহীন’’ ক্যাডেট ?" 


যায়েদ আলীর চারপাশে এক সেকেন্ডে তিনবার চক্কর দিয়ে আবার নিজের বিছানায় বসে পড়ল। 


"আমি যায়েদ।

আমার বাবা 'সেভেন পিলার'-এর চার নম্বর সদস্য। 


আর আমার বড় ভাই যাকে তুমি টিভিতে দেখো সে পৃথিবীর দ্রুততম মানব। 


তার কথা বলা এতো দ্রুত যে আলীর ধরতে একটু সময় লাগলো। যায়েদের কাছে মনে হয় সবাই স্লো-মোশনে আছে। 


যায়েদের মানা তুলনামূলক কম কিন্তু সে অরার ওপর নির্ভরশীল এবং তার ট্যালেন্ট তাকে সাধারণ মানুষের চেয়ে অনেক  দ্রুত গতিতে চলাফেরার শক্তি দেয়। 


যায়েদ একটু অদ্ভুত হলেও তার চোখে বুলির মতো ঘৃণা ছিল না।


আলী কিছু বলতে যাবে, ঠিক তখনই ঘরের কোণের অন্ধকার থেকে এক বিশাল ছায়া উঠে দাঁড়াল। 


আলীর মনে হলো ঘরের ছাদটা বুঝি ছোট হয়ে গেছে। দানবীয় শরীরের অধিকারী এক কিশোর, যার হাতের কবজি আলীর উরুর চেয়েও মোটা। 


সে ওমর "জীবিত পাহাড়"


ওমরের পেশিগুলো যেন পাথরের টুকরো দিয়ে গড়া।


 তার চেহারায় এক রুক্ষ কাঠিন্য, যা দেখে যে কেউ ভয়ে সিঁটিয়ে যাবে। 


ওমরের বাবাও সেভেন পিলারের সদস্য, যাকে বলা হয় 'Mountain destroying fist’


আলী ঢোক গিলে বলল,


 "আ... আমি আলী।"


ওমর আলীর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তার চোখ জোড়া বড় বড় কিন্তু তাতে এক অদ্ভুত মায়া। 


সে কোনো কথা বলল না, কেবল আলীর দিকে তাকিয়ে একবার মাথা নাড়াল। তারপর চুপচাপ নিজের বিশাল আকৃতির বিছানায় গিয়ে বসে পড়ল।


যায়েদ ফিসফিস করে আলীকে বলল, 


"ওকে দেখে ভয় পেয়ো না।

ও কথা কম বলে। 

একদিন ওর সাথে কথা বলতে গিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করেছিলাম, কিন্তু উত্তর পেয়েছিলাম শুধু 'হু'।

তবে ওর এক ঘুষির ওজন জানলে তুমি আর ওর সামনে দাঁড়াবে না।"






রাতের অন্ধকার নামলে একাডেমির প্রধান ট্রেনিং গ্রাউন্ডটি উজ্জ্বল ফ্লাডলাইটে আলোকিত হয়ে উঠল। 


কয়েকশ ক্যাডেট সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সামনে দাঁড়িয়ে আছেন প্রধান ইনস্ট্রাক্টর মেজর তারিক। 


তিনি অত্যন্ত কঠোর এবং নীতিবান মানুষ।


"আজ আমি নতুনদের অরা,মানা এবং ট্যালেন্ট এর ভিত্তি পরীক্ষা করব," মেজরের কণ্ঠস্বর গ্রাউন্ডে প্রতিধ্বনিত হলো। 


"বুলি, সামনে এসো।"


বুলি গর্বের সাথে বুক ফুলিয়ে সামনে দাঁড়াল। তার শরীর থেকে খয়েরি রঙের অরা বের হচ্ছে, যা তার চারপাশের ধুলোবালি উড়িয়ে দিচ্ছে।


"বুলি, তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি ডাকছি নতুন ক্যাডেট আলীকে। 


সামনে এসো।"


পুরো গ্রাউন্ডে এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর শুরু হলো হাসাহাসি। 


আয়িশা শব্দ করে হেসে উঠল, "মেজর স্যার, আপনি কি মুরগী  কসাইখানায় পাঠাচ্ছেন নাকি?

এই ছেলে তো এক ধাক্কায় শেষ হয়ে যাবে, তার থেকে আমাকে লড়াই করার সুযোগ দিন !" 


ফাতেমা কেবল ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, 


যায়েদ আর ওমরের চোখেমুখেও শঙ্কার ছাপ।


আলী কম্পিত পায়ে বালু বিছানো রিংয়ের মাঝখানে গিয়ে দাঁড়াল। তার সামনে বুলির মতো এক শক্তিশালী যোদ্ধা, যার ট্যালেন্ট হলো 'বিস্ট ট্রান্সফরমেশন '।


"রেডি? লড়াই শুরু!" 


মেজর তারিকের নির্দেশের সাথে সাথেই বুলি এক পৈশাচিক হাসি দিল।


বুলি মাটির ওপর পা দিয়ে এক সজোরে আঘাত করল। সাথে সাথে মাটির ভেতর ভূমি কম্পের মতো একটা ঢেউ আলীকে আঘাত করল। 


আলী সামলাতে না পেরে ছিটকে গিয়ে বালুর ওপর আছড়ে পড়ল।


"কী হলো ভিখারি? 

এই তোমার ক্ষমতা?" 


বুলি আলীর কাছে গিয়ে তার চুলে মুঠি ধরে তুলল। 

তারপর তার পেটে সজোরে এক ঘুষি বসাল। আলীর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এল।


আলী চেষ্টা করল নিজের ভেতর থেকে কোনো শক্তি বের করার, কিন্তু তার শরীরে কোনো নূর নেই।


সে কেবল সাধারণ মানুষের মতো মার খাচ্ছে। বুলি তাকে তুলে আবার আছড়ে ফেলল, বারবার তার ওপর অরার প্রহার চালাতে লাগল। 


আলী বারবার মাটিতে লুটিয়ে পড়ছে, আর বালু মেখে আবার ওঠার চেষ্টা করছে।

পুরো একাডেমি হাসিতে ফেটে পড়ছে। 


"দেখো দেখো, ক্লিনারটা ধুলোবালি পরিষ্কার করছে!" 


সবার বিদ্রূপাত্মক হাসি বাতাসের মতো বিঁধছে আলীর কানে।


বুলি আলীর বুকের ওপর পা দিয়ে চেপে ধরল। 


"তোর মতো অযোগ্য নূরহীন এর জায়গা এই পবিত্র একাডেমিতে নেই। নূরহীন মানে তুই এই পৃথিবীর আবর্জনা!"


আলী যন্ত্রণায় কাতরাচ্ছে, তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে।


মেজর তারিক লড়াই থামিয়ে দিলেন।


"যথেষ্ট হয়েছে। আলী, তোমার কোন ট্যালেন্ট নেই । অরা জিরো। তুমি কেবল একজন সাধারণ মানুষ। কাল সকালে তোমার রিপোর্ট কার্ডে 'ফেইল' লিখে দেওয়া হবে।"


বুলি থুতু ছিটিয়ে দিয়ে চলে গেল।


আলী বালুর ওপর একা পড়ে রইল। চারপাশের হাসাহাসি আর আলোর ঝলকানি যেন তাকে উপহাস করছে। রাতের আকাশটা আজ আলীর কাছে বড় বেশি অন্ধকার মনে হলো। সে বুঝতে পারল, এই পৃথিবীতে নূর ছাড়া কেউ কারো আপন নয়।


(২য় পর্ব সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login