Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৪

November 21, 2026

5 views

শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, খিলাফত-এ-আযমের আকাশ যখন গাঢ় নীল থেকে হালকা বেগুনি হতে শুরু করেছে, ঠিক তখন একাডেমির পেছনের একটি নির্জন পাহাড়ি টিলার ওপর দুটি ছায়া স্থির হয়ে বসে আছে। 


নিচে কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে বিশাল একাডেমি।


আলী বাবু হয়ে বসে আছে, তার সামনে সার্জেন্ট হাসান। 


হাসানের পরনে হালকা ধূসর রঙের একটি ঢিলেঢালা পোশাক, যা বায়ু চলাচলের উপযোগী। আজ থেকে আলীর বিশেষ প্রশিক্ষণ শুরু।


হাসান শান্ত স্বরে বললেন, 

"আলী, এই সময়টাকে বলা হয় 'নূরের লগ্ন'। যখন পৃথিবী জাগ্রত হওয়ার আগে প্রকৃতির মানা সবচেয়ে বিশুদ্ধ অবস্থায় থাকে। 


একাডেমির বাকি রিক্রুটরা ভাগ্যবান, কারণ তারা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। 


তাদের মা-বাবা শৈশব থেকেই তাদেরকে উপযোগী ব্রিডিং টেকনিক শিখিয়েছে 


তাই তাদের কাছে এটি পানির মতো সহজ। কিন্তু তুমি বড় হয়েছ এতিমখানায়, যেখানে বেঁচে থাকাটাই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। আজ আমি তোমাকে একটি উপযোগী ব্রিডিং টেকনিক শেখাবো যা তোমার শরীরের দ্রুত নূর পথ খুলতে সাহায্য করবে ।"


হাসান চোখ বন্ধ করে সোজা হয়ে বসলেন। "আলী, তোমার চোখ বন্ধ করো। 

এবার কল্পনা করো তোমার ফুসফুস কেবল বাতাস টানছে না, বরং মহাবিশ্বের শক্তিকে আকর্ষণ করছে। 


একে বলা হয় 'প্রান নিঃশ্বাস'। 


ধীরে ধীরে বুক ভরে শ্বাস নাও, দম বন্ধ হওয়া পর্যন্ত ধরে রাখো, 

তারপর অত্যন্ত ধীরগতিতে ছাড়ো। 

শ্বাস ছাড়ার সময় মনে করবে তোমার ভেতরের সব ক্লান্তি আর নেতিবাচকতা বেরিয়ে যাচ্ছে।"


আলী চোখ বন্ধ করল। সে চেষ্টা করল হাসানের নির্দেশ মানতে।


"নিঃশ্বাস নাও... অনুভব করো বাতাসের প্রতিটি কণা তোমার নাসারন্ধ্র দিয়ে ভেতরে প্রবেশ করছে,


" হাসানের গম্ভীর কিন্তু মরমী কণ্ঠস্বর আলীর কানে প্রতিধ্বনিত হতে লাগল। 


"এই বাতাসের মাঝেই মিশে আছে মানা যা জাদুর উৎস।


আর তোমার শিরদাঁড়ার ভেতর সুপ্ত হয়ে আছে অরা যা তোমার শরীরের নিজস্ব জ্যোতি। তোমার নিঃশ্বাস যখন গভীর হবে, তখন এই দুই শক্তি একে অপরের সাথে হাত মেলাবে।"


আলী গভীরভাবে শ্বাস নিল।

সে তার বুকের ভেতর বাতাসের প্রচন্ড চাপ অনুভব করছে, কিন্তু কোনো জাদুকরী শক্তি বা নূরের ছোঁয়া সে পাচ্ছে না। তার মনে হচ্ছে সে কেবল ফুসফুসকে টর্চার করছে।


মিনিট দশেক পার হয়ে গেল।

আলী ঘামছে। 


ভোরের এই ঠাণ্ডাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে আপ্রাণ চেষ্টা করছে তার চারপাশের পরিবেশে কোনো পরিবর্তন অনুভব করতে। সে নিজেকে প্রশ্ন করছে অন্যরা কীভাবে পারে? 

তারা কীভাবে বাতাসের ভেতর সেই অদৃশ্য শক্তিকে দেখতে পায়?


"আমি... আমি কিছুই অনুভব করতে পারছি না স্যার," 


আলী হতাশ হয়ে চোখ খুলল। 


"আমার মনে হচ্ছে আমি শুধু বাতাসই গিলছি। কোনো মানা নেই, কোনো অরা নেই। 

আমার ভেতরটা পাথরের মতো শক্ত হয়ে আছে।"


আলী যখন আশেপাশে তাকাল, সে দেখল হাসান স্যারের শরীরের চারপাশ থেকে এক মৃদু রূপালী আভা বের হচ্ছে। 


সেই আভাটি হাসানের প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে ছন্দে ছন্দে কাঁপছে। এটিই সেই 'নূর', যা আলীর ভেতরে একদম অনুপস্থিত।


হাসান চোখ খুলে আলীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আলীর হতাশা তিনি বুঝতে পারছেন। তিনি আলীর কাঁধে হাত রেখে বললেন, 


"আলী, এক রাতে কোনো গাছ বিশাল হয়ে ওঠে না। তুমি আঠারো বছর ধরে যে অবহেলায় বড় হয়েছ, সেই জট মাত্র এক সকালে খুলবে না। তোমার শরীরের 'নূর-পথ' বা এনার্জি চ্যানেলগুলো এখনো ঘুমিয়ে আছে।

যারা ছোটবেলা থেকেই ট্রেনিং  পায়, তাদের এই পথগুলো ছোটবেলা থেকে আস্তে আস্তে খুলে। 

কিন্তু তোমার জন্য এটা এখন দুর্ভেদ্য দেয়ালের মতো।"


হাসান আলীকে সাহস দিয়ে আবার বললেন, "মনোযোগ হারিয়ো না।

তোমার শূন্যতাই তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে, কারণ একটি খালি পাত্রই সবচেয়ে বেশি পূর্ণ করা যায়। 

বাকিরা তাদের পরিবারের শেখাানো কৌশলে আটকে আছে, 


কিন্তু তুমি শিখবে প্রকৃতির সরাসরি উৎস থেকে। 


আজ অনুভব করতে পারছ না তাতে কিছু যায় আসে না। 

প্রতিদিন এই একই জায়গায় আমরা বসব। একদিন না একদিন, তোমার নূর সাড়া দেবেই।"


আলী হাসানের চোখের দিকে তাকাল। সেখানে কোনো কৃপা বা দয়া ছিল না, ছিল এক অটুট বিশ্বাস। এই পৃথিবীতে যেখানে সবাই আলীকে 'ব্যর্থ' বলে তকমা দিয়ে দিয়েছে, সেখানে এই একজন মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখছেন।


আলী আবার চোখ বন্ধ করল। 

এবার সে ক্ষমতার জন্য নয়, বরং এই মানুষটির বিশ্বাসের মর্যাদা রাখার জন্য নিঃশ্বাস নিতে শুরু করল। সে অনুভব করতে পারল না ঠিকই, কিন্তু সে হার মানল না। ভোরের প্রথম সূর্য যখন পাহাড়ের আড়াল থেকে উঁকি দিল, তখনো আলী পাথরের মূর্তির মতো বসে তার 'প্রাণ-নিঃশ্বাস' চালিয়ে যাচ্ছে।


হাসান দূরে দাঁড়িয়ে আলীর একগুঁয়েমির দিকে তাকিয়ে মনে মনে বললেন, 


*"সুলতান আদিল বলেছিলেন, বীর সে নয় যার জন্মগত শক্তি আছে; বীর সে, যার আত্মা পরাজয় মানতে অস্বীকার করে। 


আলী, তুমি জানো না তুমি কোন পথে পা দিয়েছো।"*




একাডেমির বিশাল অডিটোরিয়ামের মতো ক্লাসরুমটি আজ কানায় কানায় পূর্ণ। সামনের দেওয়ালে একটি বিশাল জাদুকরী প্রজেক্টর বা 'নূর-স্ক্রিন' ভাসছে, যেখানে হাজার বছর আগের যুদ্ধের মানচিত্র দেখা যাচ্ছে। ক্লাসের প্রধান শিক্ষিকা 


অধ্যাপিকা সুরাইয়া


গম্ভীর কণ্ঠে লেকচার শুরু করলেন।


"ক্যাডেটরা, মনে রেখো যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতির কোনো ভবিষ্যৎ নেই। 

আজ থেকে এক হাজার বছর আগে এই 'খিলাফত-এ-আযম' এর অস্তিত্ব এমন ছিল না। তখন এই ভূমি ছিল একটি  'অন্ধকার রাজ্য'। 


তখন এই রাজ্যের তৎকালীন রাজা আলিম শাহ ছিল এক অতিপ্রাকৃত ক্ষমতাসম্পন্ন জাদুকর।


তার শাসনামলে আইন ছিল একটাই যাহার নূর আছে, সেই মানুষ; যাহার নাই, সে কেবল পশুর সমান।"


অধ্যাপিকা স্ক্রিনে একটি ছবি দেখালেন যেখানে সাধারণ মানুষদের পায়ে শিকল পরিয়ে নূরের ক্ষমতাধরদের সেবায় নিয়োজিত রাখা হয়েছে। 


"সে সময় সাধারণ মানুষকে দাস হিসেবে গণ্য করা হতো। ঠিক সেই অন্ধকার যুগে এই ভূমিতে পা রাখেন দুই জন মানুষ।"


ক্লাসরুমের ক্যাডেটরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে। অধ্যাপিকা বলে চললেন, 


"তারা দুজন এখানে এসেছিলেন ইনসাফ কায়েম করতে। তাদের সাথে ছিল একটি বিদ্রোহী দল, যার সদস্য সংখ্যা ছিল মাত্র এগারোজন। অবাক করার বিষয় হলো,

 সেই এগারোজনের মধ্যে ১০ জনই ছিল সর্বকালের শ্রেষ্ঠ নূর-ব্যবহারকারী যোদ্ধা। 


আমাদের প্রথম সেনাপতি সুলতান আদিল ছিলেন তাঁদেরই একজন।"


তিনি এক মুহূর্ত থামলেন, তারপর আলীর দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, 


"কিন্তু তোমরা কি জানো, সেই ১০ জন মহাপ্রতাপশালী জাদুকর আর যোদ্ধাদের নেতা কে ছিলেন? 


তিনি ছিলেন সেই দলের ১১ নম্বর সদস্য

একজন সাধারণ মানুষ। 


তাঁর শরীরে কোনো নূর ছিল না, তিনি কোনো অরা রিলিজ করতে পারতেন না বা মানা স্টোর করতে পারতেন না।"


পুরো ক্লাসে গুঞ্জন শুরু হলো। 


বুলি তার সিট থেকে দাঁড়িয়ে অট্টহাসি দিয়ে উঠল। 


"ম্যাম! এটা কি কোনো রূপকথা? 


যার নিজের কোনো শক্তি নেই, সে কীভাবে এগারো জন দানবীয় যোদ্ধার নেতা হতে পারে?


আর সবচেয়ে শক্তিশালী যে, সে নেতা  হলো না কেন? শক্তি যার, নেতৃত্ব তো তারই হওয়া উচিত!"


ক্লাসের আরো কিছু ক্যাডেট সায় দিয়ে বলল,


"হ্যাঁ ম্যাম, শক্তিই তো শেষ কথা। 

নূরহীন একজন মানুষ তো দুর্বল।"


অধ্যাপিকা সুরাইয়া শান্ত গলায় উত্তর দিলেন, 


"বুলি, শক্তি কেবল পেশিতে থাকে না, শক্তি থাকে জ্ঞানে এবং আদর্শে।


সেই নেতার শরীরে জাদুকরী নূর না থাকলেও তাঁর অন্তরে ছিল পবিত্র কুরআনের নূর। 


তিনি রাসুল (সাঃ) এর সুন্নাহ এবং আদর্শ প্রচার করতে এসেছিলেন। তিনি এসেছিলেন এমন এক সমাজ গড়তে যেখানে গায়ের জোর নয়, বরং তাকওয়া এবং ইনসাফ হবে শ্রেষ্ঠত্বের মানদণ্ড।"


তিনি আবেগঘন কণ্ঠে বলতে লাগলেন, "আমাদের প্রথম সেনাপতি সুলতান আদিল নিজেই বলেছিলেন


'আমি যুদ্ধের কৌশল জানি, কিন্তু জীবনের উদ্দেশ্য জানতাম না। এই ব্যক্তিটি (নেতা) আমাকে জীবনের আসল উদ্দেশ্য চিনিয়েছেন ।' 


সুলতান আদিল সেই নেতার পাশে দাঁড়িয়েছিলেন ঠিক যেভাবে হযরত আলী (রাঃ) বিশ্বনবী (সাঃ)-এর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।


সেই নেতার প্রজ্ঞা আর ১০ জন যোদ্ধার বীরত্ব এই দুইয়ের মিলনেই পতন ঘটেছিল অত্যাচারী শাসক আলিম শাহর। 


আর সেই সাধারণ মানুষটিই হয়েছিলেন আমাদের ইতিহাসের প্রথম খলিফা।


তারপর থেকে খেলাফত-এ-আজম এ খলিফা এবং আমীরের মতো রাজনৈতিক দায়িত্ব নূরহীন সাধারণ মানুষদের জন্য সংরক্ষিত থাকে। 


আলী সিটে বসে ঘামছিল। তার হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে। 


প্রথম খলিফা নূর ছাড়াই বিশ্ব কাঁপিয়েছিলেন? এই তথ্যটি আলীর মনের ভেতরে জমে থাকা মেঘগুলোকে সরিয়ে দিল।


ক্লাস শেষ হওয়ার পর সবাই যখন করিডোর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বুলি আলীর পথ আটকে দাঁড়াল।


তার চেহারায় এক পৈশাচিক তাচ্ছিল্য।

বুলি আলীর কানের কাছে মুখ নিয়ে বিষাক্ত স্বরে বলল, 


"ইতিহাসের গল্প শুনে খুব আনন্দ হচ্ছে, না রে নূরহীন? 

ম্যাম যা বলেছেন তা এক হাজার বছর আগের রূপকথা। 

আজকের দুনিয়ায় তুই শুধুই একটা আবর্জনা। আলিম শাহর যুগে একটা নিয়ম অন্তত ভালো ছিল,

কীটরা নর্দমাতেই থাকতো, তাদের এভাবে মাথায় তুলে রাখা হতো না। তোর মতো নূরহীন মানুষদের তো ওই যুগের দাস হিসেবেই মানাতো ভালো।"


আয়িশা পাশ দিয়ে যাওয়ার সময় টিটকারি দিয়ে বলল, 


"আলী তুমি শুধু শুধু এখানে সময় নষ্ট করছো, তোমার উচিত সাধারন আর্মিতে বা পুলিশে যোগ দেওয়া। সেখানেও কিন্তু একই বেতন ভাতা দেওয়া হয়।"


আলী এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। 


বুলির কথাগুলো বিষের মতো তার কানে বাজছিল।


 কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল ভোরে সার্জেন্ট হাসানের সেই শান্ত চোখ জোড়া আর তাঁর বলা কথাগুলো


 "তোমার শূন্যতাই তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে।"


আলী মাথা তুলল।


 তার চোখে আগের মতো ভয় বা হীনম্মন্যতা নেই। সে বুলির দিকে সরাসরি তাকিয়ে কোনো তর্কে গেল না। সে কেবল শান্ত পায়ে করিডোর দিয়ে হেঁটে বেরিয়ে গেল। তার কানে তখন প্রথম খলিফার সেই ইতিহাসের প্রতিধ্বনি বাজছে


'জ্ঞানের আলো নূরের চেয়েও শক্তিশালী'।


সে জানে, তার পথ অনেক লম্বা। কিন্তু আজ সে প্রথমবারের মতো অনুভব করল, সে একা নয়। তার শরীরের অরা শূন্য হতে পারে, কিন্তু তার আত্মার সংকল্প আজ হিমালয়ের চেয়েও অটল। সার্জেন্ট হাসানের কথা মতো সে সাহসের এক নতুন বর্ম পরে নিলো, যা কোনো জাদুকরী তলোয়ার দিয়েও ভাঙা সম্ভব নয়।



[৪র্থ পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login