Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ১৩

November 21, 2026

26 views

একাডেমির বিশাল লাইব্রেরি হলে আজ ইতিহাস ক্লাস। অধ্যাপিকা সুরাইয়া একটি প্রাচীন মানচিত্রের সামনে দাঁড়িয়ে আছেন। চারদিকে হাজার বছরের পুরনো বইয়ের ঘ্রাণ।


"তোমরা কি জানো, এক সময় আমাদের এই পৃথিবীটা ঠিক এমন ছিল না?" 


অধ্যাপিকা এক রহস্যময় সুরে শুরু করলেন। 


"হাজার হাজার বছর আগে এখানে কোনো নূর ছিল না, কোনো অরা বা মানার খেলা ছিল না। মানুষ কেবল বিজ্ঞান আর শারীরিক শ্রম দিয়ে জীবন কাটাতো ঠিক যেমন আমাদের এই নূর-হীন ইতিহাসের বইগুলোতে বর্ণনা করা আছে।"


পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে তাঁর কথা শুনছে।

অধ্যাপিকা বলে চললেন, 


"তারপর হঠাৎ একদিন আকাশ চিরে নেমে এল এক বিশাল উল্কা। তার প্রচণ্ড আঘাতে পৃথিবী কেঁপে উঠল সেই উল্কাটি ছিল মহাজাগতিক নূরের উৎস। এর প্রভাবে সবার আগে বদলালো পরিবেশ। বাতাস হয়ে উঠল মানায় পরিপূর্ণ, মাটি হয়ে উঠল জাদুকরী। এরপর বনের সাধারণ গাছপালা ও প্রাণীগুলো রূপান্তরিত হতে শুরু করল তারা হয়ে উঠল একেকটি 'মনস্টার'। 


নিরীহ প্রাণীগুলো পরিণত হলো ভয়ংকর দানবীয় শিকারিতে। যা আগে মানুষ কেবল কল্পনা করত, তা-ই বাস্তবে রূপ নিল। আর সবার শেষে এল মানুষের পালা।"


তিনি স্ক্রিনে একটি অস্পষ্ট অন্ধকার ছায়া দেখালেন। 


"নূরের প্রভাবে মানুষও বিবর্তিত হলো। প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে মাত্র একজনের ভেতরে নূরের আভা জন্ম নিল। মানুষ ধীরে ধীরে প্রকৃতি থেকে মানা সংগ্রহ করে তা নিজের ইচ্ছামতো ব্যবহার করতে শিখল।"

"কিন্তু এটা সবার জন্য আশীর্বাদ ছিল না," 


অধ্যাপিকার কণ্ঠস্বর কিছুটা ভারী হয়ে এল। 


"অনেকের জন্য এটা ছিল অভিশাপ। মানুষের মধ্যে  নূরের শক্তি জাগ্রত হওয়ার সাথে সাথে তাদের ভেতরে লুকিয়ে থাকা আদিম প্রবৃত্তিগুলোও জেগে উঠল। যারা নিজেদের মনুষ্যত্ব আর নীতি ধরে রাখতে পারল, তাদের বলা হলো 'নূর যোদ্ধা'। কিন্তু যাদের হৃদয়ে ছিল ঘৃণা আর লালসা, এই শক্তি তাদের ভেতর জন্ম দিল এক নতুন কুৎসিত জাতির 'ডিমন'। শুরু হলো হাজার বছরের এক রক্তক্ষয়ী যুদ্ধ।"

"এই যুদ্ধে মানবজাতি প্রায় ধ্বংস হতে বসেছিল," 


অধ্যাপিকা একটু থেমে যোগ করলেন, 


"ঠিক তখনই আবির্ভাব ঘটে এক নাম না জানা মহান যোদ্ধার। ইতিহাস থেকে তাঁর নাম ও বংশপরিচয় মুছে গেছে; কেউ বলে তিনি স্বর্গ থেকে এসেছিলেন, আবার কেউ বলে তিনি অন্য দুনিয়ায় বাসিন্দা । তিনি একাই ডিমন-রাজকে পরাজিত করে সেই অন্ধকার যুগের অবসান ঘটান। আমরা আজ যে নিরাপদ পৃথিবীতে বাস করছি, তা মূলত তাঁরই ত্যাগের ফসল।"




 ক্লাস শেষের ঘণ্টা বাজতেই পুরো একাডেমি যেন মধুর চাকে ঢিল পড়া মৌমাছি। আর সেই চাকের গুঞ্জন সবচেয়ে বেশি ক্যান্টিনে।


এক কোণের টেবিলে বসে আছে তিনজন আলী, ফাতিমা আর আয়িশা। একাডেমির নতুন ‘ট্রাবল ট্রায়ো’। সামনে মনস্টার হান্টিং টুর্নামেন্ট এর জন্য তাদের তিনজনকে এক টিমে দেওয়া হয়েছে। 


আলী খুব আয়েশ করে একটা ডাবল-চিজ বার্গার হাতে নিয়েছে। সারা দিনের হাড়ভাঙা প্র্যাকটিসের পর এই প্রথম শান্তিতে খাবে। কামড়টা দেবে, 


ঠিক তখনই টেবিলের মাঝখানে

ফট করে একটা ছোট আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠল।


"হেই, মিস্টার নূরহীন!" আয়িশা চেয়ারে হেলান দিয়ে টিটকারির হাসি দিল।


কফির কাপে চামচ ঘোরাচ্ছে সে।


"সামনে মন্সটার হান্টিং টুর্নামেন্ট, এটার পয়েন্ট আমাদের মাসিক এবং চূড়ান্ত ভেলুয়েশনে প্রভাব পরবে, তোমার জন্য যেনো আবার আমার মার্ক কাটা না যায়।"


আলীর বার্গারটা মুখের দুই ইঞ্চি সামনে থেমে গেল। 

সে বার্গারটা ধীরে ধীরে প্লেটে নামিয়ে রাখল। চোখ ছোট করে আয়িশার দিকে তাকাল। 


"আয়িশা, একটা সিরিয়াস প্রশ্ন ছিল। তোমার চুলগুলো কি জন্মগতভাবেই লাল?

নাকি সারাদিন এত গরম মেজাজে থাকো বলে  রঙ পুড়ে লাল হয়ে গেছে?"


"কী বললে তুমি?!" আয়িশা চেয়ার ছেড়ে লাফিয়ে উঠতে গিয়েও উঠল না। 

প্রেস্টিজ ইস্যু।

কিন্তু তার হাতের কাছে রাখা গ্লাসের কফি শোঁ শোঁ শব্দ করে বাষ্প হয়ে উড়তে শুরু করল। 


"আমি এই একাডেমির টপ ফায়ার ম্যাজিশিয়ান! আমার এক একটা স্পেল তোমাকে  জ্বালিয়ে কাবাব বানিয়ে দেবে! টেস্ট করবে?"


"হ্যাঁ, দেখেছি তোমার স্পেল," 


আলী গাল ফুলিয়ে হাসি চাপতে চাপতে বলল। 


"গতকাল নিজের ম্যাজিক ক্লাস ফাকি দিয়ে মার্সাল আর্ট ক্লাসে নিজের শরীরেই আগুন ধরিয়ে দিয়েছিলে প্রায়, একটু সাবধানে থাকো। নাহলে মানুষ তোমাকে ক্যাডেট আয়িশা না 

‘পোড়া লঙ্কা’ ডাকবে।

এমনিতে ডাকনামটা কিন্তু খারাপ না।"


"আলীইইই!" 

এবার আর সহ্য হলো না। আয়িশার হাত থেকে কমলালেবুর সাইজের একটা আগুনের গোলা সাঁ 

করে ছুটে এল। 



আলী আগে থেকেই তৈরি ছিল। খুব কায়দা করে চেয়ারসহ পেছনে হেলল সে।

 গোলাটা তার নাকের ওপর দিয়ে উড়ে গিয়ে পেছনের দেয়ালে লাগল 

 ধুপ। 


দেয়ালের ‘No fighting’ পোস্টারটা পুড়ে কালো হয়ে গেল।


এতক্ষণ ধরে ফাতিমা পাশে বসে খুব মন দিয়ে তার

‘অ্যাডভান্সড সোর্ড স্কিলস ভলিউম-৩’

বইটি পড়ছিল। 

যেন এই দুটো মানুষ না, দুটো মশা ভনভন করছে।

এদের ঝগড়া যখন চরমে আর ক্যান্টিনের বাকিরা মজা দেখছে,


ফাতিমা শান্তভাবে বইটি ঠাস করে বন্ধ করল। শব্দটা জোরে না, কিন্তু তার শান্ত আর গম্ভীর চাউনিতেই আলী সোজা হয়ে বসল আর আয়িশার হাতের আগুন নিভে গেল। 


একাডেমির অর্ধেক ক্যাডেট এই চাউনিকে

‘ডেথ গ্লেয়ার’ বলে।


"আয়িশা, ক্যান্টিনে অযথা লড়াই করাটা একাডেমির নিয়ম ভঙ্গ করা এবং বোকামি।" ফাতিমার গলা বরফের মতো ঠান্ডা।


 "আর আলী, তোমার ডজ মুভমেন্টে এখনো ০.৫ সেকেন্ড ডিলে আছে। রিয়েল ফাইট হলে ওই ফায়ারবল এখন তোমার মুখে লাগত।"


সে একবার পোড়া পোস্টারটা দেখল, তারপর দুজনের দিকে তাকাল। 


"তোমরা যদি এই শিশুসুলভ ঝগড়া বাদ দিয়ে প্র্যাকটিসে মন দাও, তবে হয়তো আগামী সপ্তাহের মনস্টার হান্টিং টুর্নামেন্টে নিজেদের আর আমাদের টিমের সম্মান বাঁচাতে পারবে।"


ক্যান্টিনে পিনপতন নীরবতা। আলী ঢোঁক গিলে ফিসফিস করে আয়িশাকে বলল, 


"দেখলে তো? বলেছিলাম না? আমাদের আয়রন লেডি রেগে গেলে ডিমনস ও ভয় পায়।"


ফাতিমা এক ভ্রু উঁচিয়ে আলীর দিকে তাকাল। "কিছু বললে, আলী?"


"না না! বলছিলাম যে... তুমি একদম ঠিক বলেছ! ০.৫ সেকেন্ড অনেক সময়! আমি আজই প্র্যাকটিস করব!"

আলী দ্রুত বার্গারটা হাতে নিল, যেন ওটা শিল্ড।


আয়িশা সুযোগ পেয়ে ভেঙচি কেটে বলল, "ফাতিমা, তুমি এত সিরিয়াস কেন বলো তো? রোবট নাকি?

মাঝে মাঝে তো একটু হাসতে পারো।

সারাদিন ওই তলোয়ার আর বই নিয়ে থাকো কী করে?

এভাবে থাকলে কিন্তু বুড়ি হয়ে যাবে, কেউ বিয়েই করবে না!"


কথাটা বলেই আয়িশা জিভ কাটল। একটু বেশিই বলে ফেলেছে।


ফাতিমা কিন্তু রাগল না। তার অভিব্যক্তিতে এক ফোঁটা পরিবর্তন নেই।


 "বিয়ে আমার প্রায়োরিটির তালিকায় নেই, আয়িশা। টুর্নামেন্ট আছে।" 


গলাটা শান্ত, কিন্তু আয়িশা আর আলী দুজনেই কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল।


সামনে মনস্টার হান্টিং টুর্নামেন্টে তাদের তিনজনকে টিম হিসাবে লড়তে হবে। 

একারণে ফাতিমা এতো সিরিয়াসলি তাদের ডিসিপ্লিন করছে। 


কিন্তু আপাতত... বন্ধুদের এই খুনশুটি, এই বোকা বোকা ঝগড়া... খারাপ লাগছে না। একটুও না।


সাঁঝবেলা ঘনিয়ে আসছে। ক্যান্টিনের বাইরে লনে ক্যাডেটদের হাসাহাসি আর আড্ডা চলছে। আলী জানালা দিয়ে দেখল জায়েদ তার গতির দাপটে এক হাতে চারটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে দৌড়াচ্ছে, আর পেছনে ওমর তাকে ধরার জন্য ধীরপায়ে, কিন্তু প্রতিটা পদক্ষেপে মাটি কাঁপিয়ে ধাওয়া করছে। 


ওমর চেঁচাচ্ছে, "জায়েদ! বন্ধু! ভাগাভাগি করে খাই!"


জায়েদ কোনো জবাব দিল না। শুধু হাত বাড়াল।

এই সাধারণ হাসি-আনন্দের মুহূর্তগুলো, এই মারামারি, এই বকুনি... যেন খিলাফতের সব যুদ্ধ আর ষড়যন্ত্রের মাঝে এক টুকরো শ্রেষ্ঠ সৌন্দর্য। আলী আবার বার্গারে কামড় বসাল। এবার আর কেউ ডিস্টার্ব করল না।

[১৩তম পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login