Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৮২

November 25, 2026

12 views

মায়াপুরের শান্ত মেঠো পথ ছেড়ে টিম সাজিদ যখন ‘শায়খুল আরণ্য’ বা সেই অভিশপ্ত জঙ্গলের সীমানায় পা রাখল, বাতাসের তাপমাত্রা যেন এক লহমায় কয়েক ডিগ্রি নেমে গেল। 


জঙ্গলের ভেতরটা এতটাই ঘন যে সূর্যের আলো মাটির দেখা পায় না। চারদিকে পচা পাতার গন্ধ আর এক অদ্ভুত নিস্তব্ধতা। কোনো পাখির ডাক নেই, কোনো প্রাণীর নড়াচড়া নেই। 


মায়াপুর থানার কোনো পুলিশ সদস্য এই পথ পর্যন্ত আসতে রাজি হয়নি। তারা কেবল ম্যাপে একটা লাল বৃত্ত এঁকে দিয়েছিল যেখানে কাঠুরিয়াদের ছিন্নভিন্ন লাশ পাওয়া গিয়েছিল।


আলী আগে আগে হাঁটছে। শৈশবের সেই চেনা জঙ্গল আজ তার কাছেও অচেনা মনে হচ্ছে। গাছের ডালগুলো যেন কঙ্কালের আঙুলের মতো তাদের দিকে তেড়ে আসছে।


আলী: (ফিসফিস করে) স্যার, আমরা একদম কাছাকাছি চলে এসেছি। ওই যে সামনে ভাঙা গাছটা পড়ে আছে,ম্যাপ অনুযায়ী ওখানেই ঘটনাটা ঘটেছিল।


সাজিদ থামলেন। মাটির দিকে ঝুঁকে তিনি রক্তের শুকনো দাগ আর গাছের ছালের আঁচড়গুলো পরীক্ষা করতে লাগলেন। ঠিক তখনই বনজুড়ে গোধূলির আলো মিলিয়ে গিয়ে ঝুপ করে সন্ধ্যা নেমে এল। এক অলৌকিক কুয়াশা চারপাশ ঢেকে দিতে শুরু করল।


ক্যাপ্টেন সাজিদ: আজ রাতে আমরা এখানেই ক্যাম্প করব। অন্ধকারে তদন্ত চালানো বিপজ্জনক। আয়িশা, তুমি রান্না আর আগুন জ্বালানোর দায়িত্ব নাও। ফাতিমা, তুমি তাবু টাংগানোর ব্যাবস্থা করো। আর আলী, তুমি খাবার পানির ব্যবস্থা করো।


আলী: স্যার, আশেপাশে তো কোনো ঝর্না বা পুকুর নেই। পানি পাবো কোথায়?


সাজিদ: (অবাক হয়ে) তুমি কি একাডেমিতে বেসিক ম্যাজিক শেখোনি? ওয়াটার ম্যাজিক করে বাতাস থেকেই পানি তৈরি করো।


আলী মাথা চুলকে কাঁচুমাচু হয়ে বলল যে সে কেবল ‘মানা ব্লাস্ট’ জানে। সাজিদ একটা দীর্ঘশ্বাস ফেলে আলীকে তার সামনে বসালেন।


ক্যাপ্টেন সাজিদ: শোনো আলী, ম্যাজিক কোনো জটিল কিছু নয়, এটা স্রেফ বিজ্ঞানের কারসাজি।


ওয়াটার ম্যাজিক: 


হাতে মানা জমা করো, সেই শক্তি দিয়ে বাতাসের হাইড্রোজেন আর অক্সিজেনকে জোড়া লাগিয়ে পানিতে রূপান্তর করো।


ফায়ার ম্যাজিক: 


মানা দিয়ে বাতাস থেকে অক্সিজেন নাও, কিছু হাইড্রোজেনকে অস্থির (Vibrate) করে দাও গরম হয়ে সেটা আগুন ধরিয়ে দেবে।


এয়ার ম্যাজিক: 


বাতাসের ঘনত্ব বাড়িয়ে সেটাকে নিজের ইচ্ছামতো প্রবাহিত করো।


ইলেকট্রিক ম্যাজিক: 


মানাকে দুই ভাগ করে পাথরের মতো ঘষতে থাকো, ঘর্ষণে ইলেকট্রিসিটি তৈরি হবে।


আলী চেষ্টা শুরু করল, কিন্তু মানা নিয়ন্ত্রণ করা তার জন্য পাহাড় ঠেলার মতো কঠিন হয়ে পড়ল। তার কপালে ঘাম জমে গেল। সাজিদ আলীর কষ্ট দেখে বললেন, "তোমার একটা ম্যাজিক গ্লাভস কেনা দরকার, তাহলে মানা কন্ট্রোল সহজ হতো। যদিও সেগুলোর দাম অনেক বেশি।" 


সাজিদ আলীকে মোবাইলে একটা ম্যাজিক গ্লাবসের দাম দেখালো 


দাম দেখে আলীর চোখ ছানাবড়া হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তার হাতের জুলফিকার ব্রেসলেটটি কাঁপতে শুরু করল এবং নীলচে আলো ছড়িয়ে সেটি একটি নিখুঁত ম্যাজিক গ্লাভসে রূপান্তরিত হলো। এটিই জুলফিকারের ৫ম রূপ। গ্লাভসটি পরার সাথে সাথেই আলী অনুভব করল তার মানা এখন পানির মতো তার ইশারায় বইছে। সে নিমেষেই এক গ্লাস পরিষ্কার পানি তৈরি করে ফেলল।



আলী উৎসাহিত হয়ে এক আঙুলে ছোট একটা আগুনের শিখা তৈরি করল।


আলী: (হাসিমুখে) সবাই যদি ফায়ার ম্যাজিক করতে পারে, তাহলে আয়িশার মতো ‘ফায়ার ম্যাজিশিয়ান’ হয়ে লাভ কী? ও তো স্পেশাল কিছু না!


আয়িশা মুখ বাঁকিয়ে আলীর দিকে তাকাল।


আয়িশা: তাই নাকি? আচ্ছা আলী, তুমি একটা ফায়ার বল বানাও, আমিও বানাচ্ছি। পার্থক্যটা নিজেই দেখো।


আলী পুরো শক্তি দিয়ে মানা জড়ো করে প্রায় ৩০ সেকেন্ড পর একটা ছোট আগুনের গোলা তৈরি করল। কিন্তু আয়িশা চোখের পলক ফেলার আগেই অর্থাৎ মাত্র ১ সেকেন্ডে আলীর গোলার চেয়ে বড় এবং উজ্জ্বল একটি আগুনের পিণ্ড তৈরি করে বাতাসে ভাসিয়ে দিল।


ক্যাপ্টেন সাজিদ: বুঝলে তো আলী? সাধারণ নূরযোদ্ধাদের এলিমেন্ট ম্যাজিক করতে অনেক সময় লাগে যা লড়াইয়ে ব্যবহার করা যায়না।  কিন্তু আয়িশার মতো স্পেশালিস্টরা নিজেদের এলিমেন্ট ম্যাজিক দ্রুত এবং মরণাস্ত্রে পরিণত করতে পারে। তোমার ফায়ার ম্যাজিক দিয়ে রান্না করা যাবে আলী, যুদ্ধ নয়। 


সবাই হাসাহাসি করছিল, আগুনের ওমে ক্যাম্পের পরিবেশটা বেশ আরামদায়ক হয়ে উঠেছিল। কিন্তু তারা কেউ খেয়াল করেনি, আগুনের আলোর সীমানার বাইরে, ঘন অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে এক জোড়া অশুভ সবুজ চোখ একমনে আলীকে পর্যবেক্ষণ করছে। সেই ছায়াটি নড়ছে না, কেবল নিঃশ্বাসহীনভাবে আলীর প্রতিটি নড়াচড়া দেখছে।


(৮২ তম পর্ব সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login